Homeক্রিকেটঅফসাইড নিয়ে ঘাটতি দেখছেন না তাওহীদ হৃদয়

অফসাইড নিয়ে ঘাটতি দেখছেন না তাওহীদ হৃদয়

- Advertisement -spot_img
বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের অন্যতম ভরসার নাম তাওহীদ হৃদয়। দলের প্রয়োজনে ঢাল হয়ে দাঁড়াতে পারেন হৃদয়। মাত্র দেড় বছরের ক্যারিয়ারে নিজেকে ভরসামান টপ অর্ডার ব্যাটার হিসেবে প্রমাণ করেছে হৃদয়। কিন্তু খেয়াল করলে দেখা যায় বেশিরভাগ অনসাইডে খেলে থাকেন বাংলাদেশের এই ডানহাতি ব্যাটার। অনেকে মনে করেন অফসাইডে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না তাওহীদ হৃদয়

আরও পড়ুনঃ- বিপিএলে ‘৩০টির’ বেশি দুর্নীতি, জানিয়েছেন টেলিগ্রাফ

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ সংযুক্ত আরব আমিরাতের উদ্দ্যেশে দেশ ছেড়েছে তাওহীদ হৃদয়-রিশাদ হোসাইনরা। দেশ ছাড়ার আগে গণমাধ্যমের কথা সঙ্গে আলাপকালে অফসাইডে খেলার বিষয়য়ে তাওহীদ হৃদয়কে প্রশ্ন করা হলে তিনি জানান অফসাইডে খেলার ব্যাপারে কোনো ঘাটতি দেখছেন না হৃদয়।

এই প্রসঙ্গে হৃদয় বলেন, ‘আমার তো মনে হয় না, (অফ সাইডে) ঘাটতি আছে। আপনার যদি মনে হয়, তাহলে হয়তো কাজ করে দেখতে হবে। আমার কাছে অমন মনে হয় না যে, ঘাটতি আছে। অন্যান্য দেশের ক্রিকেটাররা যখন এক পাশ দিয়ে রান করে, তখন ঘাটতি থাকে না। তখন ভালো শটস খেলে। আমরা যদি এক পাশ দিয়ে রান করি, তাহলে আমাদের ভেতরে ঘাটতি থাকে।’

ক্রিকেটের শর্ট ফরম্যাটে পরিসংখ্যান ঘাটলে দেখা যায় ওয়ানডেতে এই পর্যন্ত ৮৪৮ রান করেছেন হৃদয়, যেখানে ৫৫ শতাংশ রান এসেছে অনসাইড থেকে। ওয়ানডের পাশাপাশি ক্রিকেটের ছোট ফরম্যাট টি টোয়েন্টিতে অনসাইডে খেলার দিক দিয়ে একটু এগিয়ে হৃদয়। এই পর্যন্ত ৬৮৪ রানের মধ্যে ৬০ শতাংশ রান এসেছে অনসাইড থেকে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here