Homeক্রিকেটঢাকায় আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি

ঢাকায় আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি

- Advertisement -spot_img
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর পাকিস্তানে শুরু হওয়ার কথা থাকলেও নানান জটিলতায় তা হবে কিনা তা নিয়ে আছে সন্দেহ। এই আসরকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ড নানা পরিকল্পনা সাজালেও বারবার ভারত বাগড়া দিচ্ছে পাকিস্তানে না যাওয়া নিয়ে। বরাবর ভারত বলে আসছিলো এই আসর খেলতে পাকিস্তান সফর করবেনা তারা। কিন্তু এরমাঝে সুরাহা হিসেবে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের প্রস্তাব দিয়েছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। কিন্তু তাতে পিসিবি সাফ জানিয়ে দিয়েছিলো হাইব্রিড মডেলে যাবেনা তারা।

আরও পড়ুনঃ- কপাল খুলল দিপুর, শান্তর বদলি হিসেবে ডাক পেলেন উইন্ডিজদের বিপক্ষে টেস্ট স্কোয়াডে!

এতো এতো সমস্যার মধ্যে এবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ট্রফি ট্যুরের প্রথম ধাপ হিসেবে আয়োজক দেশ পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি পাঠিয়েছে। যার ধারাবাহিকতায় আগামী ১০ ডিসেম্বর ঢাকায় আসবে এবারের আসরের চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ১০ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দেখা যাবে এই ট্রফিটি। তবে বেশিরভাগ শোনা যাচ্ছে এই তিনদিনের মধ্যে হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও কক্সবাজার সমুদ্র সৈকতে এই ট্রফি প্রদর্শনের জন্য নিয়ে যাওয়া হবে। এরই মধ্যে ট্রফি ট্যুরের প্রথম ধাপ হিসেবে পাকিস্তানে পৌঁছেছে এই ট্রফি।

দশ দিনের এই ট্যুর শেষে ট্রফি বের হবে আন্তর্জাতিক সফরের জন্য। পাকিস্তান থেকে বেরিয়ে ২৬ থেকে ২৮ নভেম্বর ট্রফি থাকবে আফগানিস্তান সফরে। এরপর এক সাপ্তাহ বিরতি দিয়ে দিয়ে ১০ ডিসেম্বর ঢাকায় আসবে এই ট্রফি। বাংলাদেশ সফর শেষে এই ট্রফি নিয়ে যাওয়া হবে সাউথ আফ্রিকায়। সেখানে ১৫ থেকে ২২ ডিসেম্বর বিভিন্ন জায়গায় ট্রফি প্রদর্শন করা হবে। তারপর সেখান থেকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড ঘুরে ট্রফি যাবে ভারতের নয়া দিল্লিতে। সেখানে ১৫ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় প্রদর্শন করা দর্শকদের  জন্য। এরপর সবশেষে আবারো ট্রফি যাবে আয়োজক দেশ পাকিস্তানে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here