সবধরনের সাদা পোশাক থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলতি ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) ঢাকা বিভাগের বিপক্ষে সাদা পোশাকে নিজের বিদায়ী টেস্ট খেলে ফেলেছেন এই ওপেনার। অফিশিয়ালি নিজের অবসরের কথা আজকেও জানালেও দিন কয়েক আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছিলেন সবধরনের সাদা পোশাকে ঢাকা বিভাগের বিপক্ষে তার শেষ টেস্ট হতে যাচ্ছে।
আরও পড়ুনঃ- জোড়াতালি দিয়ে চলছে বিসিবিঃ- আসিফ মাহমুদ
২০০৬ সালে ফার্স্ট ক্লাস ক্রিকেটে অভিষেক হওয়া ইমরুল কায়েস খেলেছেন বিভিন্ন অধিনায়কের অধিনে। এছাড়া জাতীয় দলে নিজে অধিনায়কের দায়িত্ব না পেলেও খেলেছেন সাকিব, মমিনুল, মুশফিকদের অধিনে। জাতীয় দলে অধিনায়কের দায়িত্ব না পেলেও ফার্স্ট ক্লাস ক্রিকেটে বেশ কিছু আসরে অধিনায়কত্ব করতে দেখা গিয়েছিলো ইমরুলকে। তবে ইমরুল জানালেন তার দেখা সেরা অধিনায়ক হলেন সাকিব আল হাসান। টেস্ট ক্রিকেট ছাড়াও ওয়ানডে বা টি টোয়েন্টিতে লম্বা সময়ে অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন সাকিব আল হাসান।
বিশেষ করে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন পোস্টার বয় সাকিব। সাকিবের অধিনে লম্বা সময় ধরে খেলেছেন এই বাঁহাতি ওপেনার। এবার সাকিবকে অধিনায়ক হিসেবে সবার উপরে রাখলেন ইমরুল কায়েস। আজকে ম্যাচ শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে কায়েসকে তার দেখা সেরা অধিনায়ক কে জানতে চাইলে তিনি পরিষ্কার ভাষায় উত্তর দেন তার দেখা সেরা অধিনায়ক হলেন সাকিব আল হাসান। তাছাড়া সেরা কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহেকে এগিয়ে রাখলেন কায়েস।
নিজের বিদায়ী ম্যাচটা রাঙাতে পারেননি ইমরুল। প্রথম ইনিংসে ১৬ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে আউট হলে মাত্র ১ রান করে। ২০০৮ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে অভিষেক হওয়া ইমরুল দেশের হয়ে খেলেছেন ৩৯টি টেস্ট। ২০১৯ সালে ভারতের বিপক্ষে গোলাপি বলের টেস্টের পরে দেশের জার্সি গায়ে দিয়ে আর মাঠে নামা হয়নি তার। তবে এই ক্ষেত্রে ভিন্ন ইমরুলের ফার্স্ট ক্লাস ক্রিকেটের জার্নি। ২০০৬ সালে অভিষেক হয়ে খেলেছে ১৩৭ ম্যাচ। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৩.৭৪ গড়ে করেছেন ৭৯৩০ রান সাথে ছিলো ২০ শতক এবং ২৭ অর্ধশতক।




