গেলো সাউথ আফ্রিকার সিরিজে চট্টগ্রাম টেস্টে নাটকীয়ভাবে জাতীয় দলে অভিষেক হয় মাহিদুল ইসলাম অঙ্কনের। ম্যাচের আগে হুট করে লিটন দাস অসুস্থ হওয়ায় কপাল খুলে এই উইকেট কিপার ব্যাটারের। তার ধারাবাহিকতায় ওয়েস্ট ইন্ডিজ সফরেও দলের সঙ্গে আছেন অঙ্কন। সাধারণত জাতীয় দলে কোনো ক্রিকেটার অভিষেক হলে নিজের সপ্ন পুরণের কথা জানায়। কিন্তু সদ্য জাতীয় দলে অভিষেক হওয়া মাহিদুল ইসলাম অঙ্কন জানালেন ভিন্ন কথা।
আরও পড়ুনঃ- অধিনায়ক হিসেবে সাকিবকে সেরা মানছেন ইমরুল কায়েস
এই ব্যাটার জানিয়েছেন জাতীয় দলের সাদা পোশাকে খেলতে দেখা ছিলো তার মা-বাবার সপ্ন। অঙ্কন নিজের মা-বাবার সপ্ন পূরণ করতে পেরে খুশি। আজ বিসিবির অফিশিয়াল এক ভিডিওতে এমন মন্তব্য করতে শোনা যায়। ভিডিওতে দেখা যায় সে ভিডিওতে অঙ্কন কথা বলছেন এবং মাইক্রোফোন হাতে সাক্ষাৎকার নিচ্ছেন আরেক উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিক৷ সেখানেই নিজের বাবা মায়ের ইচ্ছা পূরণের কথা জানান অঙ্কন।
জাতীয় দলের জার্সিতে খেলা প্রসঙ্গে করা প্রশ্নের জবাবে অঙ্কন বলছিলেন, ‘আমি যখন থেকে ক্রিকেট খেলাটা শুরু করি তখন থেকেই ইচ্ছে ছিলো…বাংলাদেশের হয়ে খেলতে পারাটা অনেক বড় ব্যাপার। আমি বেশি খুশি কারণ আমার আব্বু-আম্মুর শখ ছিলো ছোটবেলা থেকে যে আমাকে দেখবে টেস্ট খেলতে। সেটা হতে পারায় খুশি আলহামদুলিল্লাহ।’
লিটনের অনুপস্থিতিতে জাতীয় দলে অঙ্কনের সুযোগ হলেও এবার দলে ফিরেছেন লিটন। লিটনের পাশাপাশি স্কোয়াডে আছেন আরেক উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিক। এই দু’জনের কারণে একাদশে জায়গা পাওয়াটা বেশ মুশকিল হবে অঙ্কনের জন্য। টেস্ট সিরিজকে সামনে আজকে ওয়ার্ম আপ ম্যাচে ৮৭ বলে ৪১ রানের ইনিংস খেলেছেন এই উইকেট কিপার ব্যাটার। এই ইনিংসে অঙ্কন জানান দিলেন দলের প্রয়োজনে প্রস্তুত আছেন তিনি।
স্পোর্টস টাইমস/আরাফাত




