আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারের আসরে অংশগ্রহণ করছে চিত্রনায়ক শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস৷ প্রথমবারের মতো বিপিএলে অংশগ্রহণ করা ঢাকা ক্যাপিটালসের নজর শুধু বিপিএলে কিংবা মাঠেই সীমাবদ্ধ নয়। খেলার পাশাপাশি বিভিন্ন স্কিলফুল মানুষদের নিয়ে কাজ করতে চান ঢাকা ক্যাপিটালসের কর্ণধাররা। দেশের বেশিরভাগ মানুষ সুযোগের অভাবে নিজের স্কিল দেখাতে পারেননা। ফলে তাকে বেচে নিতে হয় অন্যকিছু। এবার সেই সুযোগ করে দেবে এবারের বিপিএলে ঢাকার নতুন দল ঢাকা ক্যাপিটালস।
আরও পড়ুনঃ- মা-বাবার সপ্ন পূরণ করতে পেরে খুশি মাহিদুল ইসলাম অঙ্কন
বিপিএলে দল কেনার পর থেকে সমর্থকদের মধ্যে বেশ উচ্ছাস দেখা যায় শাকিবের দলের প্রতি। সেটাকে কাজে লাগিয়ে প্রতিভাবান মানুষের কাজ গুলো দেশের মানুষের সামনে তুলে ধরতে চায় ঢাকা ক্যাপিটালস। আজ স্পোর্টস টাইমসকে একান্ত সাক্ষাৎকার দেওয়ার সময় এমন মন্তব্য করেন ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ। তিনি জানান, স্যোশাল মিডিয়ার কল্যাণে স্কিলফুল মানুষদের কাজ দেশের মানুষদের কাছে তুলে ধরা হলে তারা বেনিফিটেড হবে।
এই প্রসঙ্গে সিইও আতিক ফাহাদ বলেন, ’প্রথমত আমাদের যেটা প্ল্যান সেটা হচ্ছে, যারা বিভিন্ন স্কিলফুল মানুষজন আছে; যারা দেখা গিয়েছে লবিং বা বিভিন্ন কিছুর অভাবে হাইলাইটেড হতে পারছেনা আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আমাদের স্যোশাল নেটওয়ার্ক প্রেজেন্টসটা ভালো এরই মাধ্যমে কিছু মানুষকে মানুষের সামনে দেখাতে পারি। তাদের যে স্কিলগুলো আছে তখন তারাও বেনিফিটেড হবে।’
উদাহারণ টেনে ঢাকা ক্যাপিটালসের এই কর্ণধার জানিয়েছেন কিভাবে তারা একজন প্রতিভাবানকে সুযোগ করে দেবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এরইমধ্যে হ্যাশট্যাগ দিয়ে ঢাকাইয়া স্প্রিরিট নামে ট্রেন্ড চালু করেছে তারা। যদি কোনো স্কিলফুল এই হ্যাশট্যাগ ব্যবহার করে তার ডিজাইন ফুটিয়ে তুলতে পারে তাহলে তাকে সুযোগ করে দেওয়ারও আশ্বাস দিয়েছেন আতিক ফাহাদ।
এই বিষয়ে ফাহাদ আরও বলেন, ‘মনে করেন, একজন খুবই ভালো গ্রাফিক্স ডিজাইনার। কিন্তু সেই সঠিকভাবে মানুষের কাছে পৌঁছাতে পারছেনা, তার ডিজাইন স্কিলটা শো করতে পারছেনা সেই যদি ঢাকার হ্যাশট্যাগ ব্যবহার করে তার গ্রাফিক্স ডিজাইনিং স্কিলটা ফুটিয়ে তুলতে পারে এবং আমাদের কমিটি যদি মনে করে তার ডিজাইনিং স্কিল আসলে অনেক ভালো তাহলে সে সুযোগটা করে দেওয়া হবে।’




