চলতি ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন রংপুর বিভাগের অধিনায়ক আকবর আলী। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে ম্যাচ চলাকালীন আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে অসাদাচরণ করায় এবং আউট হওয়ার পর ব্যাট দিয়ে চেয়ার ভাঙায় আকবর আলীকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে এনসিএল কমিটি। তাতে তার বিরুদ্ধে আচরণবিধির লেভেল-২ ভঙ্গ করার অভিযোগ এনে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়।
আরও পড়ুনঃ- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করলো বিসিবি, শিরোপা ধরে রাখতে পারবে জুনিয়র টাইগাররা?
দুই ম্যাচে নিষিদ্ধ হওয়া চলতি আসরে আর কোনো ম্যাচ খেলা হচ্ছেনা রংপুরের এই অধিনায়কের। চলমান এনসিএলের বাকি আর মাত্র দুই রাউন্ড। এবার নিষিদ্ধ হওয়ার জন্য এই দুই রাউন্ড মিস করবেন অনুর্ধ্ব১৯ দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। আকবর আলীকে নিষিদ্ধ করার ব্যাপারের এনসিএলের টেকনিক্যাল কমিটির প্রধান মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘ফিল্ডিং করার সময় সে (আকবর) আম্পায়ারের সঙ্গে উগ্র মেজাজ দেখান। এরপর আবার আউটের হতাশায় ব্যাট দিয়ে চেয়ার ভাঙেন।’
চলমান এনসিএলে বরিশাল বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে ২১ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটার। এই ম্যাচটি ড্র হলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে পারেননি আকবর। মূলত উইকেটরক্ষক ব্যাটার হলেও এদিন হাতে বল তুলে নিয়েছেন আকবর। প্রথমবারের মতো বল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ দুই উইকেট শিকার করেন রংপুরের এই অধিনায়ক।




