ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে অবিক্রীত বাংলাদেশের দুই ক্রিকেটার পেসার মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসাইন। নিলামে প্রথমদিন বাংলাদেশের কাউকে দেখানো না গেলেও দ্বিতীয় দিনে ২ কোটি রুপির ক্যাটাগরিতে থাকা মুস্তাফিজুর রহমানের নাম ডাকা হয়। এই পেসারের নাম ডাকা হলে তাকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
আরও পড়ুনঃ- মাইলফলকের ম্যাচের অধিনায়কত্ব করবেন মেহেদী হাসান মিরাজ
অন্যদিকে অনেকটা আশা করা হচ্ছিলো এবারের আইপিএলে সুযোগ পেতে পারে লেগ স্পিনার রিশাদ হোসাইন। কিন্তু এখন সে আশায় অনেকটা গুড়েবালি। মুস্তাফিজুর রহমানের খানিক্ষন পরেই নাম আসে রিশাদ হোসাইনের। ৭৫ লাখ রুপির ক্যাটাগরিতে থাকা এই লেগ স্পিনারকে দলে ভেড়ায়নি কোনো দল।
শেষবার চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলতে দেখা গিয়েছিলো মুস্তাফিজুর রহমানকে। সিএসকে মুস্তাফিজকে রিটেইন না করলেও আশা করা হচ্ছিলো অন্য কোনো দলে দেখা যেতে পারে মুস্তাফিজকে। এখন পর্যন্ত দু’জন বাংলাদেশী ক্রিকেটারের নাম উঠলেও দল পায়নি কেউ। তবে এখনো লিটন দাস, তানজিম সাকিব, তাসকিনরা বাকি আছে। এখন দেখার পালা শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে কোন ক্রিকেটার সুযোগ পাচ্ছে আইপিএলে খেলার।
বিস্তারিত আরো আসছে…




