আবুধাবি টি টেন লিগে ট্রেন্ট বোল্টের দল নর্দান ওয়ারিয়রকে দশ উইকেটে হারিয়েছে সাকিবের বাংলা টাইগার্স। বাংলা টাইগার্সের দুই বিধ্বংসী ওপেনার মোহাম্মদ শেহজাদ ও হযরতুল্লাহ জাজাইয়ের ব্যাটিং তান্ডবে ১৩ বল হাতে রেখে ১০ উইকেটের বড় ব্যবধানে জিতে বাংলা টাইগার্স। শুরুতে ব্যাটিংয়ে কলিং মুনরোর হাফ সেঞ্চুরির নৈপুণ্যে ১০৮ রানের লক্ষ্য দাঁড় করায় নর্দান ওয়ারিয়র।
আরও পড়ুনঃ- বাংলাদেশের শূণ্য-আফগানদের ৭ জন কোথায় পিছিয়ে গেল টাইগাররা?
এদিন বল হাতে মাত্র এক ওভার বল করতে আসেন বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব আল হাসান। সেই ওভারে মাত্র ৯ রান দেন সাকিব। অবশ্য আজকে বোলিং হাতে বেশি উজ্জ্বল ছিলেন আফগান লেগ স্পিনার রশিদ খান। ইকোনমিকাল বোলিং করে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নেন এই বোলার।
নর্দান ওয়ারিয়রের দেওয়া ১০৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো পায় আফগান দুই ব্যাটার মোহাম্মদ শেহজাদ ও রহমতুল্লাহ জাজাই। শুরুতে শেহজাদ মারমুখী ব্যাটিং করলে কিছুটা স্ট্রাগল করতে দেখা যায় রহমতুল্লাহ জাজাইকে। এরপর নর্দান ওয়ারিয়রের বোলার সাঙওয়ানকে এক ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়ে নিজের জানান দেন জাজাই। সবশেষ ১৩ বল হাতে রেখে ১০ উইকেটের বিশাল জয় তুলে নেয় সাকিবের বাংলা টাইগার্স।




