Homeআইপিএলবাংলাদেশের শূণ্য-আফগানদের ৭ জন কোথায় পিছিয়ে গেল টাইগাররা?

বাংলাদেশের শূণ্য-আফগানদের ৭ জন কোথায় পিছিয়ে গেল টাইগাররা?

- Advertisement -spot_img

গতকাল টাটা আইপিএল ২০২৫ এর জন্য মেগা নিলাম সম্পূর্ণ হয়। সেখানে পরিপূর্ণভাবে অবহেলিত ছিল টাইগাররা। দুদিনের পুরো নিলাম জুড়ে নিলামে তোলা হয় মাত্র দুজন বাংলাদেশী ক্রিকেটার। রিশাদ ও মুস্তাফিজকে নিলামে উঠানো হলেও কোন দল তাদের প্রতি আগ্রহ পোষণ করেনি। এছাড়া আইপিএল খেলা সাকিব ও লিটনের নাম নিলামে তোলাই হয়নি। বাংলাদেশের মোট ১২ জন ক্রিকেটারই থেকে যান অবিক্রিত। এখন পর্যন্ত বলা যায় বাংলাদেশের কোন ক্রিকেটারকেই এবারের আইপিএলে দেখা যাবে না। দল না পাওয়ার পিছনে তাদের সিরিয়াল নাম্বার পরে থাকা এটাও একটি কারণ। অপরদিকে আফগানিস্তান ক্রিকেট দলের ৭ জন খেলোয়ার আইপিএল নিলাম থেকে দল পেয়েছেন। শুধুমাত্র বাংলাদেশের সাথে ভালো করা গাজানফারকে চড়াদামে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। এর মাধ্যমেই বোঝা যায় বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি চরম অনাগ্রহ সৃষ্টি হয়েছে আইপিএল ফ্রাইনচাইজিদের। তা হবেই বা না কেন। এনওসি সমস্যা,টুর্নামেন্টের মাঝ পথ থেকে প্লেয়ার চলে যাওয়া সবকিছু মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি একটি খুবই অপমানজনক বিষয়। বেশ কিছু দিন ধরে বাংলাদেশ দলের পারফরম্যান্স আশানুরূপ হচ্ছে না। চলমান উইন্ডিজদের সঙ্গে টেস্টে হারের দিকে ঢলে পড়েছে বাংলাদেশ। আজ রাতেই নিশ্চিত হওয়া যাবে। আইপিএলে কোন বাংলাদেশীর সুযোগ না পাওয়া ভক্তদেরও মন খারাপ করেছে। এখনো দল পাওয়ার সুযোগ আছে। তবে সে ক্ষেত্রে কোন ফ্রাইনচাইজি আগ্রহ দেখাবে কিনা সেটাই দেখার বিষয়।

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here