Homeআন্তর্জাতিকযুবাদের এশিয়া কাপ জয়ের দিনে, সিনিয়রদের হার!

যুবাদের এশিয়া কাপ জয়ের দিনে, সিনিয়রদের হার!

- Advertisement -spot_img

বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল গতকাল ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দুইবার এশিয়া শ্রেষ্ঠত্ব অর্জন করার গৌরব অর্জন করে। যা বাংলাদেশের জন্য এক অন্য রকম পাওয়া। অপর দিকে সন্ধ্যায় সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হয় বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে দারুন শুরু করে দুই ওপেনার সৌম্য ও তামিম। ওপেনিংয়ে আসে ৩৪ রান। সৌম্য ১৯ রানে ফিরার পর আউট হন লিটনও। তখন দারুন জুটি গড়েন তামিম ও ক্যাপ্টেন মিরাজ। তাদের ৭৯ রানের পার্টনারশিপে বড় লক্ষ্যের দিকে ধাবিত হয় টাইগাররা। তানজিদ তামিম ৬০ করে ফিরলে মিরাজের সাথে জুটি গড়েন আফিফ। আফিফ ২৮ রান করে ফিরেন। মিরাজ হাফ সেঞ্চুরি করে ২৪ রান যোগ করার পর বিদায় নেন। দলীয় সর্বোচ্চ ৭৪ রান তিনি করেন। এরপরে জাকের ও রিয়াদের প্রায় শতরানের জুটিতে ২৯৫ রানের পূজি পায় বাংলাদেশ। জাকের ৪২ ও রিয়াদ করেন ৫০ রান।

জবাবে, বাংলাদেশ প্রথমে খুুব শীঘ্রই ২টা উইকেট তুলে নিলেও, উইকেট তোলার ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারেনি। মিডিল ওভারে উইকেট না তুলতে পারায়। ৪৭.৪ ওভারে লক্ষ্য তাড়া করে ফেলে ক্যারিবিওরা। রাদারফোর্ডের অনবদ্য সেঞ্চুরি তাদের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে। বাংলাদেশের হয়ে সৌম্য,রিশাদ, সাকিব, নাহিদ ও মিরাজ সবাই একটি করে উইকেট পান। ফলশ্রুতিতে, বাংলাদেশ ৫ উইকেটে পরাজয় বরণ করে। যুবাদের জয়ের দিনে টাইগারদের এমন হার আসলেই দুঃখজনক। আশা করি বাংলাদেশ পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here