টস হেরে ব্যাটিংয়ে যায় তামিমের চট্টগ্রাম। ইনিংসের শুরু থেকেই মারমুখি হয়ে উঠেন দুই ওপেনার তামিম ও জয়। নিজের প্রত্যাবর্তনের ম্যাচে ভালো না করলেও দ্বিতীয় ম্যাচে ছিলেন ফুরফুরে। তামিম আজ তার সামনে কোন বোলারকে দাঁড়াতেই দিচ্ছিলেননা। তামিম ইকবাল ৩৩ বলে ৬৫ রান করে আউট হন। ৮টা ৪ ও ২টা ৬ এ নিজের ইনিংস সাজিয়েছেন এই ওপেনার। স্ট্রাইক রেট ছিল ২০০ ছুঁই ছুঁই। ১৫ ওভারে ১৪৫ রান টার্গেট দেয় চট্টগ্রাম। অপর দিকে প্রতিপক্ষ সিলেটে তৌফিক খান অসাধারণ ব্যাটিং করলেও ১৩৩ রানে ইনিংস সমাপ্ত হয়। ফলে,১২ রানে পরাজয়বরণ করে সিলেট। দলের হয়ে সর্বোচ্চ রান করেন তৌফিক খান তিনি মাত্র ৩৬ বলে ৭৬ রান করেন। চট্টগ্রামের এই জয়ে ২ ম্যাচে ১ জয়ে নিয়ে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে অবস্থান করছে চট্টগ্রাম।




