মাস দুু়য়েক আগে কাউন্টি খেলতে ইংল্যান্ড যান সাকিব। সেখানে সারের হয়ে খেলেন একটি ম্যাচ। সেই ম্যাচে দুর্দান্ত বোলিং করেন সাকিব। সাকিব ঐ ম্যাচে প্রায় দুই ইনিংস মিলিয়ে ৭০ ওভারের মতো বল ঘুরান। প্রতিপক্ষের মহাগুরত্বপূর্ণ ৮ উইকেট নেন সাকিব। কিন্তু, সাকিবের সুখ বেশিক্ষণ স্থায়ী হতে দিল না কাউন্টি কর্তৃপক্ষ। তার বোলিং একশনে সন্দেহ হয় তাদের। সাকিবকে দিতে হয় ৪ ওভার বল করার পরীক্ষা। সেই টেস্টের ফলাফল আজ মিলেছে। তার বোলিং একশন দেখা গেছে ত্রুটি। তাই, ইংল্যান্ডের ঘরোয়া লীগে সাকিবের বোলিং নিষিদ্ধ করেছে ইসিবি। সাকিব বর্তমানে লঙ্কা সুপার টি-টেন খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছেন। গতকাল তার বিবাহ বার্ষিকী ছিল, আজ এই খবর আসলেই দুঃখজনক। সাকিব এখন নানা দিক দিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। রাজনৈতিক ও ব্যাক্তিগত বিভিন্ন কারণে দেশে আসতে পারছেন না সাকিব। কবে যে সাকিব আবার ফিরবেন বীরের বেশে সেটাই এখন লক্ষ্যণীয়।




