এক যুগ ধরে নেইমার যা করেছেন, সেই নেইমারকেই যেন পাওয়া যাচ্ছেনা অনেকদিন ধরে। মাঠের ফুটবলে আলোড়ন দেখানো নেইমারকে নিয়ে মাঠের ফুটবলের আলাপই কম। কেননা শেষ দেড় বছরে মাঠের ফুটবলে নেইমারকে দেখা গিয়েছে কালেভদ্রে। যতবার এসেছেন, তার চেয়ে বেশি সময় থেকেছেন মাঠের বাইরে।
যে কারণে দর্শকদের প্রতীক্ষা থাকে নেইমারের মাঠে ফেরা নিয়ে। সেই ফেরার বার্তাই দিলেন যেন নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দিলেন, আপন কাজে ফিরছেন নেইমার। এ নিয়ে দিয়েছেন এক স্টাটাসও।
এসিএল ইঞ্জুরির কারণে এক বছর মাঠের বাইরে ছিলেন নেইমার। এরপর ফিরেছেন আল হিলালের হয়ে। তবে এএফসি চ্যাম্পিয়নস লীগে মাত্র ২ ম্যাচ খেলেই আবারো ইঞ্জুরিতে নেইমার। মার্চের আগে লীগের জন্য রেজিষ্ট্রেশন হয়নি নেইমারের নাম। এর মাঝে শোনা গিয়েছিল তার ট্রান্সফার নিয়ে গুঞ্জন। সেখানে নেইমার নাকি মায়ামিতে যাবেন এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। নেইমারের বদলে আল নাসের থেকে রোনালদোকে আল হিলাল দলে ভেড়াবে এমনটাও শোনা যাচ্ছিল।
তবে সাম্প্রতিক সময়ে নেইমার পরিষ্কার করেছেন, আপাতত কোথাও যাচ্ছেন না তিনি। ২০২৬ বিশ্বকাপ খেলার জন্য অঙ্গীকারবদ্ধ নেইমার। তার আগে ফিরতে চান মাঠের ফুটবলে। ফিটনেস নিয়ে করতে চান কাজ। আর সেই কাজটা তিনি করতে চান আল হিলালের সাথেই। আল হিলালের হয়ে নিজের ফিটনেস নিয়ে করতে চান কাজ। আর সেখানেই এবার নিজের ফেরার বার্তা নেইমারের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমার লেখেন ব্যাক টু ওয়ার্ক। অর্থ্যাৎ নিজের কাছে ফিরেছেন নেইমার। এছাড়া নিজের ইনষ্টাগ্রামে এক ভিডিওতে ভক্তদের সালাম দিতে দেখা যায় নেইমিকে। আল হিলালের হয়ে আবারো মাঠের অনুশীলনে ফিরেছেন এই ৩২ বছর বয়সী তারকা।
তবে অনুশীলনে না, ভক্তদের চাওয়া নেইমারকে মাঠে দেখায়। ইঞ্জুরির বর্তমান অবস্থা অনুযায়ী জানুয়ারীর শুরুতে মাঠে ফেরার সম্ভাবনা আছে নেইমারের। আগামী বছর ফেব্রুয়ারিতে পরবর্তী এশিয়ান চ্যাম্পিয়নস লীগের ম্যাচ খেলবে আল হিলাল। এর মাঝে অনুশীলনে ফিরেছেন নেইমার৷ অর্থ্যাৎ অনেকটা নিশ্চিত ৫ ফেব্রুয়ারির ম্যাচে দেখা যেতে পারে নেইমিকে। আর এরপর মার্চে জাতীয় দলের হয়ে এসাইনমেন্টে দেখা যাবে নেইমারকে। সব মিলিয়ে নেইমারের ফেরার জন্য মুখিয়ে দর্শকরা৷ তবে দর্শকদের চাওয়া একটাই, ফিরে এসে যেন আবারো ফিরে যেতে না হয় নেইমারকে। একবার ফিরে এলে নিজেকে পুর্ণ ফিট রেখে নেইমার খেলতে পারেন ক্যারিয়ারের শেষের অংশটুকু।




