Homeফুটবলঅবসর নিবেন এমি মার্টিনেজ জানালেন নিজেই, জুড়ে দিলেন শর্ত: কি সেই...

অবসর নিবেন এমি মার্টিনেজ জানালেন নিজেই, জুড়ে দিলেন শর্ত: কি সেই শর্ত!!

- Advertisement -spot_img

রোমেরোর পর গোলরক্ষক সমস্যায় আর্জেন্টিনা। দীর্ঘদিন ধরে এই সমস্যার ফল ভুগতে হয়েছে আলভিসেলস্তাদের। ২০১৮ সালের বিশ্বকাপে হজম করতে হয়েছে একের পর এক গোল, যেখানে বড় দায় গিয়েছে গোলরক্ষকদের।

এক গোলরক্ষক কিভাবে দল পরিবর্তন করতে পারে, সেটাই করে দেখালেন একজন। তিনি আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ। টানা দুই বছর ইয়াসিন ট্রফি জয় করেছেন এই গোলরক্ষক। কোপা আমেরিকা দুইবার জয় বা বিশ্বকাপ, সবখানেই শীর্ষ ভুমিকা পালন করেছেন এমি মার্টিনেজ। সেই মার্টিনেজের কন্ঠে এবার অবসরের গান।

অন্য অনেকের মত ক্যারিয়ারের শুরুতেই সাফল্য পাননি এমিলিয়ানো মার্টিনেজ। ধীরে ধীরে অনেক কাঠখড় পুরিয়ে এসেছে সফলতা। তবে সেই সফলতা আসা যখন শুরু করেছে, তখন আর পিছনে ফেরে তাকাতে হয়নি তাকে। জাতীয় দলের হয়ে সব ট্রফি জয় করেছেন, ক্লাবের হয়েও দলকে এনে দিয়েছেন সাফল্য। সেই মার্টিনেজ থামবেন কবে, কবে জাতীয় দল ছাড়বেন সেটা ছিল প্রশ্ন।

সেই প্রশ্নের জবাব দিলেন মার্টিনেজ নিজেই। তবে এবার জুড়ে দিলেন শর্ত। একমাত্র ২০২৬ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেই সেবারই অবসর নিবেন মার্টিনেজ। জাতীয় দলের হয়ে দুই শিরোপা জয়ই এমি মার্টিনেজের অবসরের ঘোষণা আনতে পারে।

এই শতকে ফুটবলে ছিল চ্যাম্পিয়নস কার্স। সেখান থেকে ২০২২ সালে ফ্রাঞ্চ খেলে বিশ্বকাপের ফাইনাল৷ তবে বিশ্বকাপ জয় করতে পারেনি দলটি। ব্রাজিল, উড়ুগুয়ে ছাড়া কোন দলই টানা দুই বিশ্বকাপ জয় করতে পারেননি। এর বাইরে এই শতকে কেউ টানা বিশ্বকাপ জয় করতে পারেনি। সেই ধারা ঘুচাতে চান মার্টিনেজ। জয় করতে চান ২০২৬ বিশ্বকাপ।

সাম্প্রতিক সময়ে বছরের সেরা গোলরক্ষক হওয়ার পর মার্টিনেজ এক সংবাদমাধ্যমকে জিজ্ঞেস করেন, “ কোন দল কি আছে যারা দুইবার বিশ্বকাপ জয় করেছে.? “ এরপর তিনি বলেন “ আমি শপথ করলাম, যদি আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপ জয় করে আমি অবসর নেব। বিশ্বকাপের পর পরই অবসর নেব আমি। আমি যদি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন হই আমি অবসর নেব”

মার্টনিজের কথায় পরিষ্কার, আগামী দিনে এখনও জাতীয় দলের হয়ে বড় লক্ষ্য আছে তার। আর্জেন্টিনাকে ২০২৬ সালের বিশ্বকাপ জয় করাতে চান মার্টিনেজ। সেটার দিকেই আছে মার্টিনেজের বড় চোখ। আর মার্টিনেজের অবসরের ঘোষণার কথায় যেন এটা প্রমাণ করতে চেয়েছেন তিনি, আর্জেন্টিনাকে আরো একবার শিরোপা না জিতিয়ে থামছেন না এই অভিজ্ঞ গোলরক্ষক।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here