Homeক্রিকেটএনসিএলে ধারাবাহিক আলিস,বিপিএলে ভালো করে আসবেন জাতীয় দলে।

এনসিএলে ধারাবাহিক আলিস,বিপিএলে ভালো করে আসবেন জাতীয় দলে।

- Advertisement -spot_img

এনসিএল এ ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছে আলিস  আল ইসলাম। কোয়ালিফায়ার ম্যাচে খুলনার বিপক্ষে করলেন বাজিমাত।  ব্যক্তিগত চার ওভার  বল করে দিয়েছেন মোটে  পাঁচ রান। সাথে ঝুলিতে নিয়েছেন এক উইকেট। এমন বোলিং কে আপনি কি দিয়ে বিশ্লেষণ করবেন! মূলত আলীস আল ইসলাম একজন মিশ্র স্পিনার। অর্থাৎ স্পিন বলের সমস্ত ভেরিয়েশন তার বলের ভেতরে খুঁজে পাবেন আপনি। গত বিপিএলে কুমিল্লার হয়ে খেলেছিলেন আলীস আল ইসলাম। কুমিল্লার হয়ে দারুন পারফরম্যান্স করেছিলেন সেবার। যার ফলাফল স্বরূপ ডাক পেয়েছিলেন জাতীয় দলে। তবে আঙ্গুলের চোটে জাতীয় দলে আর খেলা হয়নি।
এন সি এল এ ঢাকার হয়ে করছেন বাজিমাত।
জয় এর জন্য চেষ্টা করেছেন সব ম্যাচই কম বেশি অবদান রাখতে ।

আজ খুলনার বিপক্ষে যেভাবে বোলিং করেছেন আলিস। সেটি মোটেও কোন সহজ ব্যাপার নয়। পরিকল্পনা অনুযায়ী পেয়েছেন সফলতা।
একটি টি-টোয়েন্টি ম্যাচে, চার ওভার বল করে মাত্র পাঁচ রান দেয়া চাট্টিখানি কথা নয়। তাই আপনাকে অবশ্যই মানতে হবে আলিস আল ইসলামের বলে আপনি খুজে পাবেন নানা রকম ভেরিয়েশন। এ ধরনের একজন মিশ্র স্পিনার জাতীয় দলে খেললে সেটি দলের জন্য  ভালোই হবে। আলিস আল ইসলামের সামনে সুযোগ এসেছিলো জাতীয় দলের হয়ে খেলার তবে ব্যাটে বলে না মেলায়, জাতীয় দলে খেলতে পারেননি তিনি।

সামনে অপেক্ষা করছে আসন্ন 2025 বিপিএল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩০ তারিখ থেকে  ট্রফি ঘরে তোলার প্রতিযোগিতায় নামবে দলগুলো। আলিস আল  ইসলাম এবারের আসরে খেলবেন চট্টগ্রাম কিংস এর হয়ে। চট্টগ্রামের হয়ে ভালো করতে পারলে নির্বাচকদের নজরে থাকবেন এ কথা নিশ্চিত বলা যায়। এনসিএল ক্রিকেটের পারফরমেন্স নির্বাচকদের নজরে কিছুটা হলেও থাকবে এর সাথে যদি বিপিএলে ভালো করতে পারেন, তবে আবারো জাতীয় তাদের ডাক পেতে পারেন এই মিশ্র স্পিনার।
আলিস আল  ইসলামের বল খেলা ব্যাটারদের জন্য অনেকটাই টাফ! এর কারণ হচ্ছে তিনি কখন কি ধরনের বল করেন ব্যাটাররা  দ্বিধা দ্বন্দ্বে ভোগে।
কখনো অফ স্পিন  করেন তো কখনো ক্যারম বল।
ব্যাটাররা বুঝতে পারেন না কখন কোন বলটি করবেন। যার জন্য খানিকটা বেগ পেতে হয় ব্যাটারদের। এর জন্যই আলিস আল  ইসলাম একটু আলাদা। এমন একজন  বোলারের জাতীয় দলে অন্তর্ভুক্তি, দলের জন্য ট্রাম্প কার্ড হতে পারে।
তবে এর জন্য নিজেকে আবারো প্রমাণ করতে হবে ইসলামকে। এর থেকে বড় মঞ্চ অর্থাৎ বিপিএল অপেক্ষা করছে তার সামনে।
সেখানে অবশ্য চ্যালেঞ্জ ও  থাকবে। দেশিদের সাথে অনেক বিদেশীদের মোকাবেলায় বিজয়ী হতে হবে আলিস কে। সবকিছু ছাপিয়ে nc.l এর মত bpl এ ও ভালো করতে পারলে আবারো ডাক পেতে পারেন জাতীয় দলে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here