জোহানেসবার্গে নতুন একটি ইতিহাস সৃষ্টি করল পাকিস্তান ক্রিকেট টিম। যে রেকর্ড করতে পারেনি অস্ট্রেলিয়া ইংল্যান্ড কিংবা ইন্ডিয়া! সেটি ই করে দেখালেন টিম পাকিস্তান। মঞ্চ টা প্রস্তুত ই ছিল। শুধুমাত্র অপেক্ষা ছিল একটি মাত্র জয়ের। আর সেই কাঙ্ক্ষিত জয়টি পাওয়ার মধ্য দিয়ে ই, ৩-০তে সিরিজ জিতে নেয় পাকিস্তান। এবং তৈরি করলেন নতুন এক রেকর্ড! সাউথ আফ্রিকার মাটিতে গিয়ে সাউথ আফ্রিকাকে করলেন ধবল ধোলাই। নিজেদের ঘরের মাটিতে ওয়ানডেতে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ হয়েছে সাউথ আফ্রিকা। তাদের মাটিতে এসে তাদেরকে ৩-০তে ওয়ানডে সিরিজ হারিয়ে যেতে পারেননি কোন দল ই। সেটাই করে দেখালেন পাকিস্তান। এমনকি প্রথমবারের মতো পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ এর স্বাদ দিয়েছে। সবকিছু ছাপিয়ে পাকিস্তানের জন্য এটি একটু বেশি ই স্পেশাল।
যেটা বড় বড় টিম কখনো করে দেখাতে পারেননি।
সেটিই করে দেখালেন পাকিস্তান।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকার কাছে শুধু পাকিস্তানের কাছেই নয়। যেকোনো দলের বিপক্ষেই ওয়ানডেতে, প্রথমবারের মতো ধবল ধোলাই। বৃষ্টির কারণে ৪৭ ওভারে নেমে আসা ম্যাচে প্রথমেই ব্যাট করে পাকিস্তান। নয় উইকেটে ৩০৮রান সংগ্রহ করে পাকিস্তান। সেই রান তারা করতে নেমে ৪২ ওভারে
২৭২ রানে গুটিয়ে, ৩৬ রানে হেরে যায় প্রটিয়ারা।
দক্ষিণ আফ্রিকার মাটিতে, এর আগে দুবার ওয়ানডে সিরিজ জিতেছিল পাকিস্তান। ২০১৩ এবং ২০২১ সালে তিন ম্যাচ সিরিজের দুটি জিতে একটিতে হেরে গিয়েছিল। কিন্তু এবার সেটিকে ছাড়িয়ে গিয়েছে মোঃ রিজওয়ানের দল।
আগামী ফেব্রুয়ারিতে ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের আগে। প্রস্তুতিটা ভালই হয়েছে পাকিস্তানের। গত মাসে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে দুই এক ব্যবধানে ওয়ানডে সিরিজ হারিয়েছিলো রিজওয়ান রা।তবে দলের চোট সহ নানা দিক বিবেচনায়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩-০ তে ম্যাচ জেতা এটা বিশেষ কিছু।
এমন রেকর্ড এ কৃতিত্ব দিতে হবে ওপেনার সায়েম আইয়ুব কে। তিন ম্যাচের দুই সেঞ্চুরি উপহার দিয়েছেন এই ওপেনার। যার জন্য দল পেয়েছে লড়াকু সংগ্রহ। বাবোর আজম থেকে রিজওয়ান সবাই ভালো পারফর্ম করেছেন। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির দিকে খেয়াল করলে, এই মুহূর্তে ভালো অবস্থানে আছে পাকিস্তান ক্রিকেট টিম। নিজেদের ঘরের মাঠে ই অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি।
চ্যাম্পিয়নস হওয়ার জন্য সবটুকু চেষ্টা ই হয়তো করবেন রিজওয়ান বাবার রা।




