যায় দিন ভালো আসে দিন খারাপ! পুরো ক্যারিয়ার জুড়ে এই বাক্যের সাথে খুব একটা হয়তো পরিচিত হতে হয়নি মাশরাফি বিন মর্তুজাকে।পারফরম্যান্স যেমনই থাকুক দেশের অল টাইম ফ্যান ফ্যাভারিট ছিলেন এই টাইগার ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক।
তবে এসব এখন শুধুই অতিত,রাজনৈতিক ৬ বছরের ক্যারিয়ারে ঢাকা পরেছে ২০ বছরের ক্রিকেটার পরিচয়টা,তাইতো বিপিএলের সবচেয়ে সফল এই অধিনায়ককে ছাড়াই একদিন পর মাঠে গড়াচ্ছে বিপিএলের এগারোতম আসর।যদিও ঠিকই ড্রাফট থেকে মাশরাফিকে দলে নিয়েছিলো তার হাতে গড়া ফ্রাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্স।
৪০ লাখ টাকা পারিশ্রমিকে ক্যাটাগরি ‘বি’ থেকে তাকে নিয়েছে সিলেট।
তবে রাজনৈতিক পরিবর্তন আসার ফলে ঘর থেকে বাহির হওয়াও যেন কঠিজ ম্যাশের জন্য,সাথে হত্যা মামলাও আছে মাথায়…
আগে থেকে হাঁটুর সমস্যায় ভুগছেন মাশরাফি। প্রতিযোগিতামূলক ক্রিকেটে নেই লম্বা সময় ধরে। গত আসরে পুরোপুরি ফিট না থাকায় বিপিএল খেলার আদর্শ অবস্থায় নেই বলে স্বীকার করেছিলেন ৪১ বছর বয়সি এই পেসার।
এরমধ্যে সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে মাশরাফির বিরুদ্ধে মামলাও হয়েছে। তারপর সিলেট স্ট্রাইকার্সের মালিকানা জোরপূর্বক দখলের অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা করেন ফ্র্যাঞ্চাইজিটির সাবেক মালিক সারোয়ার গোলাম চৌধুরী। এ নিয়ে বেশ বিতর্কও তৈরি হয়।
সব মিলে এবারের বিপিএল যে শুরু হতে যাচ্ছে প্রথম ৫ আসরের চারবারের শিরোপাজয়ী ক্যাপ্টেন ম্যাশকে ছাড়া তা নিশ্চিত…..




