Homeফুটবলমেসি-রোনালদোদের নিয়ে রোনালদিনহোর স্বপ্নের একাদশ!

মেসি-রোনালদোদের নিয়ে রোনালদিনহোর স্বপ্নের একাদশ!

- Advertisement -spot_img

ইউরোপের সেরা আসর বলা হয় চ্যাম্পিয়নস লীগকে। ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর এই চ্যাম্পিয়নস লীগ। এবার সেই চ্যাম্পিয়নস লীগের সেরা একাদশ ঘোষণা করলেন ব্রাজিলের কিংবদন্তি খেলোয়াড় রোনালদিনহো। নিজ দেশের একাধিক খেলোয়াড়কে যেমন রেখেছেন রোনালদিনহো, তেমনি রেখেছেন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের।

একাদশে গোলরক্ষক হিসেবে আছেন জুভেন্তাসের জিওয়ানুলুজি বুফন। যদিও কখনও চ্যাম্পিয়নস লীগ জয় করেননি এই ইতালিয়ান গোলরক্ষক। তবে এই গোলরক্ষক খেলেছেন মোট ৩ চ্যাম্পিয়নস লীগ ফাইনাল। এর বাইরে এই আসরে মোট ১৩২ ম্যাচ খেলেছেন বুফন। সব মিলিয়ে তাই একাদশে বুফনের থাকা নেহাত মন্দ সিদ্ধান্ত নয়।

সেন্টার ব্যাক পজিশনে রোনালদো রেখেছেন ইতালির পাওলো মালদিনি ও ইংল্যান্ডের জন টেরিকে। বিশ্বের সেরা সেন্টারব্যাকদের একজন মালদিনি, মোট ৮ বার চ্যাম্পিয়নস লীগ ফাইনাল খেলে এসি মিলানের হয়ে জয় করেছেন ৫ শিরোপা। আর অপরদিকে ইংল্যান্ডের জন টেরি চেলসির হয়ে ২০১২ সালে জয় করেন শিরোপা। ব্রাজিলের কাফু ও রবার্তো কার্লোসকে ফুলব্যাক পজিশনে রেখেছেন রোনালদিনহো। রিয়াল মাদ্রিদের হয়ে ৩ বার চ্যাম্পিয়নস লীগ জয় করেছেন রবার্তো কার্লোস। সর্বকালের সেরা খ্যাত এই লেফট ব্যাকের সাথে আছেন ব্রাজিলের লিজেন্ডারি কাফু। তিনি একবার জয় করেছেন চ্যাম্পিয়নস লীগ।

“একটি গাড়ি কিনে তার ইঞ্জিন বিক্রি করে দিলেন, ‘’ জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরিন্তিনা পেরেজকে একজনের নামে এই কথা বলেন। তিনি ফ্রাঞ্চের ফুটবলার ক্লাদিও মেকেলেলে। রিয়াল মাদ্রিদের হয়ে একবার চ্যাম্পিয়নস লীগ জয় করেছেন তাদের সময়ের সেরা এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তার সাথে রাখা হয়েছে জন টেরির সাবেক সতীর্থ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে। এদের সাথে এটাকিং মিডফিল্ডার হিসেবে রিয়াল মাদ্রিদ সাবেক তারকা কাকাকে রেখেছেন রোনালদিনহো। এসি মিলানের হয়ে চ্যাম্পিয়নস লীগ জয় করে ব্যালন ডি অর জয় করেছেন কাকা।

৪ বার চ্যাম্পিয়নস লীগ জয়, এই আসরের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টাইন লিওনেল মেসি আছেন রোনালদিনহোর একাদশে। নিজের সাবেক শিষ্যকে এই একাদশে রেখেছেন তিনি। রেখেছেন সাবেক আর্সেনাল ও বার্সেলোনার স্ট্রাইকার থিয়েরি অনরিকে। এদের সাথে রোনালদিনহো রেখেছেন চ্যাম্পিয়নস লীগের সর্বোচ্চ গোলদাতা ও দুই দলের হয়ে ৫ চ্যাম্পিয়নস লীগ শিরোপা জয় করা মি চ্যাম্পিয়নস লীগ খ্যাত ক্রিশ্চিয়ানো রোনালদোকে। সব মিলিয়ে চ্যাম্পিয়নস লীগের যেন সেরা একাদশটাই দিলেন ব্রাজিলের রোনালদিনহো।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here