বিপিএলের প্রথম দিনেই রানের ঝড় দেখা গিয়েছে,এবার দ্বিতীয় দিনের পালা।দ্বিতীয় দিনে আসরে প্রথমবারের মতো মাঠে নামবে মিরাজ-কায়েসের খুলনা টাইগার্স। একঝাক ইনফর্ম দেশী তারকাদের নিয়ে স্কোয়াড সাজিয়েছে দলটি।বিশেষ করে দলের বোলিং লাইন আপে যদি পেস এটাক দেখ যায় সেখানে আছেন ক্যারিবিয়ান বোলার ওইসেন থমাস তার সাথে দেশী পেসার হাসান মাহমুদ আর আবু হায়দার রনি। বিপিএলের ইতিহাসের ২য় সর্বোচ্চ উইকেট শিকারি রুবেল হোসেন, তবে তিনি একাদশে সুযোগ পাবেন না বলেই ধারনা করা যায়।হাসান-রনি-থমাস হতে পারে দলটির পেস এটাক।
স্পীনে বেশ শক্তিশালী দলটি,দলের ৩ স্পীন অলরাউন্ডার দিয়ে একাদশ সাজাবে তারা।সেখানে পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ ও ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ থাকবেন একাদশে।এছাড়া মাহফুজুর রহমান রাব্বি আর নাসুমের মধ্যে একজনকে একাদশে নেওয়া হবে,তবে সাম্প্রতিক ফর্ম অনুযায়ী অলরাউন্ডার মাহফুজার রহমান রাব্বিকেই একাদশে দেখার সম্ভাবনা বেশি।
এদিকে ব্যাটিংয়ে ওপেনিংয়ে দেখা যাবে ইব্রাহিম জাদরানকে,তবে তার সাথে কে ওপেন করবেন সেটিই বড় প্রশ্ন।কেননা অভিজ্ঞ ইমরুল কায়েসের সাথে আছেন ইনফর্ম নাইম শেখ ও মাহমুদুল হাসান জয়! সেক্ষেত্রে নাইম ওপেন করবেন আর ৩ নম্বরে জয় অথবা কায়েস।
চার নম্বরে আফিফ হোসেন ধ্রুব ও ৫ নম্বরে মেহেদী হাসান মিরাজকে দেখা যেতে পারে।এরপর অঙ্কন নেওয়াজের সাথে ব্যাট হাতে ফিনিশিং করতে পারেন রনি-রাব্বিরা।
আগামীকাল দিনের ম্যাচ অনুষ্টিত হবে দুপুর ১২ টায়,যেখানে চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স।




