চলছে বিপিএলের দামামা,প্রথম দিনে দুই ম্যাচেই দেখা গিয়েছে রানের ফোয়ারা।আজ সিলেট স্ট্রাইকার্স নামবে তাদের প্রথম ম্যাচে,বিদেশি বড় নাম না থাকলেও বেশ ব্যালেন্সড একটি দল সাজিয়েছে তারা।
ওপেনিংয়ে রনি তালুকদার,ও রাকিম কর্নওয়েলকে দেখা যাবে।টি-টোয়েন্টির দুর্দান্ত ওপেনার রনি,অন্যদিকে রাকিম কর্নওয়েলের সম্পর্কে সবারই জানা।
এদিকে ৩ নম্বরে পল স্টার্লিংয়ের চেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্রের এরন জন্স।আজ তাকেই দেখলে আশ্চর্যহবার কিছুই থাকবেনা।
এছাড়া ৪ নম্বরে খেলতে পারেন জাকির হাসান।৫ নম্বরে নিহাদুজ্জাম ব্যাট হাতে নামতে পারেন।৬ নম্বরে দলটির চমক দিয়ে অধিনায়ক হওয়া আরিফুল হক নামবেন একাদশে।
৭ নম্বরে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার জাকের আলী অনিককে দেখা যেতে পারে।
এদিকে ৮ নম্বরে খেলবেন বলে ব্যাটে ছন্দে থাকা নাহিদুল ইসলাম।দলটির ব্যাটিং গভিরতা হবে ১০ পর্যন্ত! কেননা নাহিদুলের পর মাঠে নামবেন রিস টপলি ও ১০ নম্বর ব্যাটার হবেন তানজিম সাকিব।আর এগারতম খেলোয়াড় হতে পারেন আক আমিন হোসাইন।
সিলেটের সবচেয়ে বড় শক্তিমত্তা হবে হবে তাদের ব্যাটিং গভিরতা ও তানজিম-টপলি-আল আমিনকে নিয়ে গড়া পেস এটাক।
তাছাড়া জাকের জাকির রনিরাও সিলেটকে রাখতে পারে শিরোপার লড়াইয়ে।
আজ সন্ধ্যায় রংপুর রাইডার্সের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স।




