আগামীকাল বিপিএলের জমজমাট ম্যাচে বরিশালের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স। হাইভোল্টেজ ম্যচটি হবে আগামীকাল সন্ধ্যায়।
সেখানে কয়েকদিন আগে গ্লোবাল সুপার লীগ জেতা রংপুর রাইডার্স বেশ শক্তিশালী একাদশ নিয়েই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামবে।
রংপুর রাইডার্সের ওপেনিংয়ে দেখা যাবে ইংলিশ তারকা ব্যাটার এলেক্স হেলসকে।তবে হেলস এবং টেইলর দুজনেই ব্যার্থ হয়েছেন প্রথম ম্যাচে তাই আগামীকাল একজনকে বসিয়ে তরুন ব্যাটার আজিজুল হাকিম তামিমকে সুযোগ দেওয়ার সম্ভাবনাটাই বেশি।ওয়ান ডাউনে আরো একবার দেখা যেতে পারে সাইফ হাসানকে এরপর ৪ নম্বরে ব্যাটিংয়ে সুযোগ পেতে পারেন কার্টিস ক্যাম্পার,ওপেনিং থেকে এক বিদেশী বাদ পরলে সেখানে সুযোগ মিলতে পারে এই অলরাউন্ডারের।
৫ নম্বরে পাকিস্তানি অলরাউন্ডার ইফতেখারকে খেলানো হতে পারে,৬ নম্বরে অন্য পাক অলরাউন্ডার খুশদিল শাহ নামবেন মাঠে।
৬ নম্বরে উইকেট কিপার হিসেবে নম্বরে খেলবেন অধিনায়ক নুরুল হাসান সোহান।দুর্দান্ত ফর্মে আছেন তিনি।
সোহানের পর ৭ নম্বরে শেখ মেহেদী আর ৮ নম্বরে নামবেন সাইফুদ্দীন!
পেস এটাক থেকে আগামীকাল ছিটকে যেতে পারেন কামরুল ইসলাম রাব্বি,তবে আরো একবার গতির ঝড় তুলতে প্রস্তুত নাহিদ রানা।
স্পীনে দেশীদের মধ্যে রকিবুল থাকছেন একাদশে।অর্থাৎ আগামীকাল কামরুল ইসলাম রাব্বির পরিবর্তে তামিম ও হেলস-টেইলরের মধ্যে যেকোনো একজনকে বাদ দিয়ে ক্যাম্পারকে দলে নিলেই শক্তি বাড়বে রাইডার্সদের।টানা তৃতীয় জয়ের লক্ষে কাল সন্ধ্যার ম্যাচে বরিশালের মুখোমুখি হবে দলটি।




