Homeফুটবলআরো এক রোনালদোকে পাবে ফুটবলবিশ্ব!

আরো এক রোনালদোকে পাবে ফুটবলবিশ্ব!

- Advertisement -spot_img

নিজের ক্যারিয়ারটিকে অনন্য পর্যায়ে নিয়ে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের ক্যারিয়ারে ৫ বার ব্যালন ডি অর জয় করেছেন, এর বাইরে আন্তজার্তিক ও ক্লাব ফুটবলে সবজায়গায় সর্বোচ্চ গোলের মালিক রোনালদো। এই বছরই ৫০ গোল এসিস্ট করেছেন রোনালদো। এখনও ৩৯ বছর বয়সেও ক্ষুরধার রোনালদোর পারফর্মেঞ্চ।

আগামী দিনে আরো কি এক রোনালদোকে কি পাবে ফুটবলবাসী? এই প্রশ্নের উত্তর নিয়ে আছে নানা বিভক্তি। একদিকে অনেক তরুণ তারকাদের অনেকে মনে করেন আগামী দিনের রোনালদো। এবার অনেকে মনে করেন আগামী দিনে কেউ রোনালদোর লেভেলে যেতে পারবেন না। তবে রোনালদোর উত্তরসুরী যদি পাওয়া যায়, সেটা যদি আসে রোনালদোর পরিবার থেকে, তাহলে হয়ত দেখা যাবে দারুণ কিছুই।

এমন কিছুর হয়ত কিছুটা ঝলক পাওয়াও গেছে। অন্তত পরিসংখ্যান ও অন্যান্য কিছু থেকে সেটারই আচ পাওয়া যায়৷ আল নাসেরের হয়ে এই সিজনে ৭১ গোল এসিস্ট করেছেন রোনালদো জুনিয়ার। সেখানে ম্যাচের সং্খ্যা যেন চমকে দেবে সবাইকে। মাত্র ২৭ ম্যাচে ৭১ গোল এসিস্ট করেছেন রোনালদো জুনিয়ার। শুধু যে রোনালদো জুনিয়ার আল নাসেরে ভালো করেছেন এমন নয়। এর আগে রোনালদো জুনিয়ার পেয়েছেন খেলেছেন জুভেন্তাস অনুর্দ্ধ ৯ দলে। সেখানে মাত্র ২৪ ম্যাচে ৫৮ গোল ও ১৮ এসিস্ট করেছেন রোনালদো জুনিয়ার। এছাড়া তার খেলার ধরণ নাকি মিল পাওয়া যায় বাবা রোনালদোর সাথে। এমনকি রোনালদোর মায়ের মতে এই বয়সে রোনালদো জুনিয়ারের স্কিল তার বাবার থেকেও বেশি।

বাবা রোনালদো ফিটনেসে আথলেটদের আদর্শ। ফিটনেসে আলাদা এক মাইলফলক এনেছেন এই পর্তুগীজ তারকা। রোনালদো পুত্র রোনালদো জুনিয়ার তার বাবার থেকেই পেয়েছেন শিক্ষা। ফিটনেসে তার সমবয়সীদের থেকে বেশ আগানো রোনালদো জুনিয়ার। এছাড়া এর বাইরে ড্রিবলিং ও ফুটওয়ার্কে অনন্য রোনালদো জুনিয়ার৷ এছাড়া আল নাসেরের হয়ে নিজের প্রথম ম্যাচে এক গোল ও ২ এসিস্ট পান রোনালদো জুনিয়ার। এরপর বজায় রাখেন গোলের ধারা। সব মিলিয়ে বাবার মত মাঠের খেলায় আধিপত্য বিস্তার করেন রোনালদো জুনিয়ার।

এবার দেখা যাক, আগামী দিনে এখান থেকে নিজেকে কতটা মেলে ধরতে পারবেন রোনালদো জুনিয়ার। বাবার পথ পাড়ি দিতে এখনও অনেক দুরের পথ রোনালদো জুনিয়ারের। সেখানে দেখা যাক, আগামী দিনে বাবার পরামর্শ ও আদর্শে কতটা এগিয়ে যেতে পারেন এই তরুণ ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here