Homeক্রিকেটসাকিবকে জাতীয় দলে ফেরাতে মন্ত্রণালয়ে যাবে বিসিবি সভাপতি!

সাকিবকে জাতীয় দলে ফেরাতে মন্ত্রণালয়ে যাবে বিসিবি সভাপতি!

- Advertisement -spot_img

সাকিব আল হাসান! চাইলেই যে নামটি সড়িয়ে দেশের ক্রিকেট আলোচনা করা যায়না।সেই সাকিব কি খেলবেন তারই কল্যানে সুযোগ পাওয়া চ্যাম্পিয়ন ট্রফিতে?সেই প্রশ্নের উত্তরে এই মুহুর্তে বেশিরভাগ মানুষের জবাব নেতিবাচক হলেও ইতিবাচক বিসিবি বস ফারুক আহমেদ! ঢাকার প্রথম পর্বে এবারের
বিপিএলের শেষ ম্যাচ চলাকালীন প্রেসবক্স পরিদর্শনকালে সাংবাদিকদের সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে একথা বলেন ফারুক আহমেদ।

এ সময় তিনি বলেন, ‘সাকিবের নিরাপত্তার বিষয়টি পুরোটাই নির্ভর করছে সরকারের উপর। সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলানোর জন্য আমরা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় বসব।’ তবে কবে নাগাদ বৈঠক হবে এসব নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
বিসিবি বস বলেন,
‘সাকিব এখনও তো অবসর নেয়নি। তেমন কোনো কিছু হয়নি সাকিবের। চেষ্টা না, এটা হলো গিয়ে সাকিব এখনও যদি অবসর নিয়ে নিতো..তাহলে বলতাম ও আর নাই। ওর যে ইস্যুগুলো আছে, মাঝেমধ্যে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে কীভাবে সেটা কী করা যায়।’

এছাড়া বিসিবির সাহায্য করা নিয়ে ফারুক আহমেদ বলেন,
‘আমার সাহায্য করা কোনো ব্যাপার না। এটা আমি আগেও বলছি, এখনও বলছি। এটা শুধুমাত্র সরকারি পর্যায় যদি কোনো নির্দেশনা আসে, ওর যে সমস্যাগুলো আছে; ওগুলো যদি ঠিক করতে পারে। তাহলেই কিন্তু আমার মনে হয় এটা একটা ব্যাপার সিদ্ধান্ত নিতে পারে। তারপর তার ফিটনেস, মানসিক অবস্থা, নির্বাচক কমিটি আছে তারা সিদ্ধান্ত নেবে।’

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here