ঢাকা ক্যাপিটালসের প্রায় সব পোস্টেই একটি কমেন্ট একই ধরনের সেটি হচ্ছে নো সাব্বির নো ঢাকা! একেতো হাইপ তোলা দলটির একাদশ সাজানো নিয়ে আছে বড় প্রশ্ন,তার মধ্যে আবার ফ্যান ফ্যাভারিট দেশি খেলোয়াড় সাব্বির রহমানকে বসিয়ে রাখা হয়েছে টানা তিন ম্যাচে।তবে সেই তিন ম্যাচে যদি ভাল ফলাফল আনতে পারতো ঢাকা তবে হয়তো সমর্থকরা এতোটাও ক্ষিপ্ত হতেন না,কিন্তু টানা ৩ ম্যাচেই যে হেরেছে রাজধানীর দলটি।
এদিকে লিটন কুমার দাস,রাঞ্জিন,সিলভারা একের পর এক ম্যাচে খারাপ করছেন,অনেকেতো সিলভার দলে সুযোগ পাওয়া নিয়েই রাখছে বড় প্রশ্ন,সেখানে দেশী খেলোয়াড় সাব্বিরকে দলে না নেওয়া আর ম্যাচ হারার ব্যাপারে তাই ক্ষিপ্ত সাব্বির ভক্তরা।
কিছুদিন আগেই লঙ্কান টি-টেন খেলেছেন সাব্বির,তার দল বাংলা টাইগার্স হয়েছে চ্যাম্পিয়ন, খুব বেশি বড় ইনিংস খেলেননি তিনি,তার দায়িত্ব ছিলো কয়েকটি বল খেলা মুলত,আর সেখানে বাজিমাতই করেছেন এই হার্ড হিটার।
ঐ আসরে ৬ ম্যাচে তিনি করেছেন ৫৮ রান। বড় ইনিংস খেলতে না পারলেও তার স্ট্রাইকরেট ভালো ছিল। ২০৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন আসরে তিনি।বিপিএলের আগে সাব্বির জানিয়িছিলেন তিনি আশাবাদী লঙ্কা টি-টেনের অভিজ্ঞতা বিপিএলে কাজে লাগাতে পারবেন।
সেই সাক্ষাৎকারে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন বলেও দাবি করে তিনি বলেছিলেন, ‘আত্মবিশ্বাস তো অবশ্যই বেড়েছে। যেহেতু একটা ভালো টুর্নামেন্ট গেছে। আমার মনে হয়, যতটুকুই খেলতে পেরেছি, আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছি।’
সাব্বির এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন। দলটিতে একাধিক তারকা থাকায় একাদশে তার খেলা নিয়েই শঙ্কা আগে থেকেই ছিলো,,
সাব্বির এ প্রসঙ্গে তখন বলেছিলেন, ‘টি-টেন লিগের খেলাটা বিপিএলে অনেক বড় কাজে দেবে। সেখানে যে দায়িত্বে খেলেছি, এখানে ৫-৬ নম্বরে হয়তো খেলব, অনেক বড় দায়িত্ব হবে আমার জন্য। আত্মবিশ্বাসটাও ভালো হবে।’
তবে এখনো সাব্বিরের মারকুটে ব্যাটিং দক্ষতা আর আত্মবিশ্বাস কোনোটিরই ব্যাবহার করেনি ঢাকা ক্যাপিটালস!
৭ তারিখের ম্যাচে বিপিএলে নিজেকে আবারো প্রমানের সুযোগ পায় কিনা সাব্বির সেটিই এখন দেখার পালা।




