সিলিকন ভ্যালি বা টুইটার না, টেসলা বা স্পেস এক্স না। এবার ফুটবলে পা ইলন মাস্কের। এলন মাস্ককে বলা হয় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যাক্তিদের একজন। এমনকি আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনেও তার ছিল স্পষ্ট প্রভাব। সেই এলন মাস্ককে এবার দেখা যাবে ফুটবলে। সেটাও আমেরিকান ফুটবলে নয়, ইংলিশ ফুটবলে দেখা যাবে তাকে।
শোনা যাচ্ছে ইপিএলের এই মৌসুমে শীর্ষে থাকা ক্লাব লিভারপুলকে ক্রয় করতে চাচ্ছেন ইলন মাস্ক। আর সেটা ক্রয় করতে মোট ৬ বিলিয়ন ডলার খরচ করতে হতে পারে ইলন মাস্কের। যা বাংলাদেশের টাকায় প্রায় ৭৩ হাজার কোটি টাকা। অবশ্য বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ধনীলোক ইলন মাস্ক। তার সম্পদের পরিমাণ ৪২৪ বিলিয়ন ডলার। এর আগে ৪৪ বিলিয়ন দিয়ে টুইটার কিনে তাকে এক্সএ পরিণত করেন এলন মাস্ক। সেখানে লিভারপুল কেনা তার জন্য কঠিন কিছু হবেনা।
তবে এই ক্লাব কেনা বিক্রির পিছনে আছে নানা কারণ। লিভারপুল ভিত্তিক সংবাদমাধ্যম এনফিল্ড ওয়াচের বরাদ দিয়ে বলা হয়, বর্তমানে ক্লাব বিক্রি করতে চাইছে লিভারপুলের বর্তমান মালিকানাধীন কোম্পানি এফএসজি। আর সেখানে ফুটবল ছেড়ে এনবিএ এর দিকে নজর দিকে চাইছে তারা। লেব্রণ জেমসদের দিকে মনযোগ দিতে চাইছে তারা।
আর সেখানেই ক্লাব কিনতে আগ্রহী ইলন মাস্ক। এই বিষয়ে কথা বলেন ইলন মাস্কের বাবা এরল মাস্ক। তিনি এখনও এই বিষয়টি নিশ্চয়তা না দিলেও উড়িয়ে দেননি। সেখানে তার মতে যেকোন ফুটবল ক্লাব কিনতে আগ্রহী হয়। তিনিও ক্লাব কিনতে চান। তবে এখনও ইলন মাস্ক চুড়ান্তভাবে ক্লাব কিনেননি।
একই সাথে তিনি জানান যে কেন ইলন মাস্ক কিনতে চান লিভারপুল। ইলন মাস্কের দাদীর বাসা ইংল্যান্ডের এই শহরে। তার দাদী কোরা রবিনসন এই লিভারপুলের এক শহরে ১৯২৩ সালে জন্ম নেন, ১৯৪৪ সালে দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে থাকেন এই শহরে। এছাড়া ১৯৭০ সালে এই শহরে ঘুরতে আসেন ইলন মাস্ক। আর সেখানে তাকে ছেড়ে দেওয়ার পর বেশ বড় আকারে ঘুরে বেড়ান ইলন মাস্ক। সেখানে সবার সাথে মিষ্টি খেতে ও টিভি দেখতে দেখা যায় মাস্ককে। তাই এই শহরের প্রতি আলাদা ভালোবাসা আছে মাস্কের। এবার দেখা যাক, সেই ভালোবাসার টানে এবার সত্যি সত্যি সালাহ, এলিসনদের মালিকানা নেন কিনা এলন মাস্ক।




