বিশ্ব ফুটবলে উজবেকিস্তান কোন বড় নাম নয়। এমনকি ফুটবলে পিছিয়ে পড়া মহাদেশ এশিয়াতেও উজেবেকিস্তান সেভাবে বড় কোন নাম নয়। বিশ্বকাপের মঞ্চেও দেখা যায়না এই দেশটাকে। ফিফা র্যাংকিংএ বর্তমানে দলটির অবস্থান ৫৮ নাম্বারে। এমন এক দেশ থেকে উঠে এসে সারাবিশ্বের ট্রান্সফারমার্কেটের নজরে এসেছেন, চাট্টিখানি কথা হয় আবদু কাদির খুসনভের।
উজবেকিস্তানের বর্তমান স্কোয়াডের মাত্র দুইজন খেলে থাকেন ইউরোপীয়ান ক্লাবের। তার মধ্যে একজন এই খুসনভ। ২০ বছর বয়সী খুসনভ খেলেন সাবেক মেসি নেইমারদের খেলা লীগ ওয়ানে। সেখানে লেন্সের হয়ে তার পারফর্মেঞ্চ তাকে এনেছে ট্রান্সফারমার্কেটে।
লীগ ওয়ানে এই মৌসুমে ১৩ ম্যাচ খেলে ১১ বার শুরু করেছেন খুসনভ। সেখানে ৮৯ ভাগ পাসিং রেটের সাথে আছে ৩১ লং বল ও ১১ ট্যাকেল। এর বাইরে উচ্চতায় অন্যদের চেয়ে বেশ এগিয়ে খুসনভ। যে কারণে এরিয়ালে দারুণ করেন তিনি। তবে খুসনভকে আলাদা করেছে তার গতি। একজন ডিফেন্ডার হিসেবে দুর্দান্ত গতিসম্পন্ন খুসনভ। যে কারণে ঠিক পজিশনে না থাকলেও বা দারুণ গতির আক্রমণভাগের খেলোয়াড় হলেও পার্ফেক্ট ট্যাকেল করতে পারেন তিনি।
খুসনভকে নিতে সবার আগে আগ্রহ প্রকাশ করেছে ম্যানচেস্টার সিটি। স্কোয়াডের দুই সেন্টার ব্যাক রুবেন দিয়াস ও জন স্টোনস আছেন ইঞ্জুরিতে। ইঞ্জুরি আর বাজে ফর্ম দুইদিকেই ভুগছেন ডাচ ডিফেন্ডার নাথান আকে৷ এই অবস্থায় তাই নতুন সেন্টার ব্যাকের দিকে নজর ম্যানচেস্টার সিটি। আর সেখানে ২০ মিলিয়ন ইউরো দিয়ে খুসনভকে দলে চায় তারা।
সিটির সাথে এই দৌড়ে আগে থেকেই আলোচনায় ছিল আরেক প্রিমিয়ার লীগের ক্লাব নিউক্যাসেল ইউনাইটেড। এবার এদের সাথে যুক্ত হলো স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। তারাও এবার খুসনভকে নিতে আগ্রহ প্রকাশ করেছে।
রিয়াল মাদ্রিদের আগ্রহের কথা জানানো হয় ফুটবলের ওয়েবসাইট গোলের মাধ্যমে। সেখানে সাংবাদিক সান্তি আওনা নাকি জানিয়েছেন এমন কথা। রিয়াল মাদ্রিদ দলের দুই সেন্টার ব্যাক ডেভিড আলাবা ও এডার মিলিতাও আছেন লম্বা সময়ের ইঞ্জুরির বাইরে। জেসুস ভালেহো স্কোয়াডে থাকলেও ভরসা করার অবস্থানে নেই। অগত্য লা ফ্যাব্রিকা থেকে আসা এসেন্সিও আর রুডিগারকে দিয়ে খেলাতে হচ্ছে টানা ম্যাচ। আর সেখানে নতুন সেন্টার ব্যাক খোজ করছে আনচেলত্তির দল। শোনা যাচ্ছে সেখানেই খুসনভকে নিতে চাচ্ছে তারা।
জানুয়ারির ট্রান্সফার উইন্ডোর পর জানা যাবে কই যাবেন খুসনভ। তবে আগামী দিনে যে তার সামনে এশিয়ান পোষ্টার বয় হবার থাকবে সুযোগ, খুসনভ হয়ত সেটা ভালো করেই জানেন।




