আগামীকাল আইসিসির কাছে নিজেদের স্কোয়াড পাঠাবেন বিসিবি! গুঞ্জন উড়িয়ে নিজেকে দলে রাখেননি তামিম ইকবাল খান,এদিকে বোলিং নিষেধাজ্ঞায় বাদ পরতে যাচ্ছেন সাকিব আল হাসান! বাদ পরার তালিকায় আছেন আরো দুই তারকা ক্রিকেটার।
বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারে থাকবেন তিন ওপেনার। তানজিদ তামিমের সাথে ইনফর্ম সৌম্য সরকার থাকবেন। সৌম্য এর ফর্ম ও ফ্লাট পিচে তার কার্যকারীতা সবারই জানা। ভাবা হচ্ছিলো অফফর্মের চুড়ান্তে থাকা লিটন কিপার অথবা অভিজ্ঞ কোটায় শেষ পর্যন্ত টিকে যেতে পারেন দলে,তবে তা হয়তো হচ্ছেনা।সূত্র বলছে নির্বাচক প্যানেলের স্কোয়াডে লিটন কুমারকে না রেখে রাখা হয়েছেন পারভেজ হোসেন ইমনকে।এদিকে এরপরের নামগুলো অনেকটাই নিশ্চিতই,অধিনায়ক হিসেবে থাকবেন নাজমুল হোসেন শান্ত।তামিম সাকিব না থাকলেও
মিডল অর্ডারে মুশফিকুর রহিম থাকবেন। ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরবেন তাওহিদ হৃদয়। এদের সাথে দেখা যাবে গত সিরিজে দুর্দান্ত ফর্ম দেখানো অন্য অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদকে। কোন ইঞ্জুরি সমস্যা না হলে এই ৩ জনের দলে থাকা নিশ্চিত। এদের সাথে ফিনিশার হিসেবে দেখা যাবে জাকের আলী অনিককে। গত সিরিজে ফিনিশিংএ নিজের জাত চেনান জাকের।
এই ৭ স্পেশালিষ্ট ব্যাটসম্যানের সাথে থাকবেন ২ অলরাউন্ডার। সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের থাকা নিশ্চিত। তার সাথে অলরাউন্ডার হিসেবে আছেন লেগী রিশাদ হোসেন। স্পীনে মিরাজ-রিশাদের সাথে সুযোগ পাচ্ছেন নাসুম আহমেদ,মুলত সাকিব আল হাসানের না থাকায় সুযোগ পাচ্ছেন তিনি।
পেসারদের মধ্যে বাদ পরছেন তারকা দুই পেসার,মোহাম্মদ শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।শরিফুল অফ ফর্মে হলেও আপাতত এই ফরম্যাটে হাসানের চেয়ে বাকিদের এগিয়ে রাখছেন ম্যানেজমেন্ট। সেখানে তাসকিন আহমেদের সাথে গতির ঝড় তুলবেন পেসার নাহিদ রানা।অন্যদিকে আগ্রাসনের জন্য তানজিম সাকিব ও অভিজ্ঞ বাহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে রাখা হয়েছে স্কোয়াডে।আগামীকাল আইসিসিতে পাঠানো হবে স্কোয়াড। একমাত্র বিসিবি বসের হস্তক্ষেপেই বদল হতে পারে এই স্কোয়াডে।




