২০২৪ সালে বেশিরভাগ সময় নেইমার ছিলেন মাঠের বাহিরে,
এক বছরের বেশি সময় জাতীয় দলে নেই। ক্লাবে শেষ দেড় বছরে খেলেছেন মাত্র ৭ ম্যাচ।আর গত এক বছরে খেলেছেন মাত্র ২ ম্যাচ,তাও দুই ম্যাচ মিলে নেইমি মাঠে ছিলেন মাত্র ৪২ মিনিট!
তবে নেইমার মাত্র ৪২ মিনিট খেললেও নেইমারকে আল হিলালের গুনতে হয়েছে হাজার কোটি টাকার বেশি। এই এক বছরে ১০১ মিলিয়ন ডলার বেতন নিয়েছেন এই ব্রাজিলিয়ান! যদি খুচরা হিসেবে বলি দুই ম্যাচের জন্য এই ১০১ মিলিয়ন ডলার কিংবা টাকার অঙ্কে ১২৩১ কোটি টাকার বেশি পেয়েছেন তিনি। যা মিনিটের হিসেবে বললে প্রতি মিনিটে ২৯ কোটি ২৬ লাখ টাকা!
ফিটনেস ও ইঞ্জুরি বেশ ভালো করেই ভোগাচ্ছে নেইমারকে। তবে এতকিছুর মাঝেও আশাবাদী নেইমার। সাম্প্রতিক সময়ে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এমন আশার কথাই জানান নেইমি।
সেখানে এই ব্রাজিলিয়ান জানান ২০২৬ বিশ্বকাপে খেলতে চান তিনি। শুধু যে খেলতে চান এমন নয়, দলের হয়ে বিশ্বকাপ জয় করতে চান নেইমার। একই সাথে তিনি জানান দলের উপর তার আছে বিশ্বাস। দলের হয়ে জয় করতে যেকোন কিছু করতে তৈরি আছেন তিনি। সেখানে যাওয়ার জন্য তিনি চেষ্টা করবেন বলেও জানান নেইমার।
নেইমার জানান “ আমি চেষ্টা করবে ২০২৬ বিশ্বকাপে সেখানে থাকার জন্য। আমি সবকিছু করব যাতে আমি দলে থাকতে পারি। আমি জানি এটা আমার শেষ বিশ্বকাপ। আমি এটার জন্য সবকিছু করব, আমার শেষ সুযোগ ও শেষ সম্ভাবনা কাজে লাগানোর জন্য এবং অংশ নেওয়ার জন্য। আমি আমার দলের হয়ে জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। হ্যা অবশ্যই আমার নিজের দলের প্রতি সর্বোচ্চ বিশ্বাস আছে’
নেইমারের মত বিশ্বাস রাখতে চান সেলেসাও সমর্থকরা। ২০২৬ সালে ২৪ বছরের আক্ষেপ ঘোচাতে চাইবেন তারাও। নেইমার আসায় আবার দল একসুতোয় গাথুক, নেইমার তার দল নিয়ে ব্রাজিলকে আবার এনে দেক দারুণ মুহুর্তে এর চেয়ে আনন্দের কি থাকবে সমর্থকদের জন্য।




