Homeফুটবলআলভারেজের একমাত্র গোলে টেবিলে শীর্ষে এথলেটিকো মাদ্রিদ!

আলভারেজের একমাত্র গোলে টেবিলে শীর্ষে এথলেটিকো মাদ্রিদ!

- Advertisement -spot_img

দল জয় পেলেও আগের ৩ ম্যাচে গোল এসিস্ট পাননি। ফলে আলভারেজকে নিয়ে কিছুটা শঙ্কাযুক্ত ছিল ভক্তরা। সেই শঙ্কা দূর করলেন আলভারেজ নিজেই। এথলেটিকো মাদ্রিদের হয়ে সর্বশেষ ম্যাচে করলেন গোল। যে গোলে ওসাসুনাকে ১-০ গোলে হারায় এথলেটিকো মাদ্রিদ।

ওসাসুনার বিপক্ষে ঘরের মাঠেও প্রথমার্থে কোন গোল পায়নি এথলেটিকো মাদ্রিদ। তবে দ্বিতীয়ার্থের ৫৫ মিনিটে দলটির হয়ে ডেডলক ভাঙেন আলভারেজ। গ্রিজম্যান কর্নার থেকে পাস দেন সতীর্থ ডি পলের উদ্দেশ্যে। সেখান থেকে আবার গ্রিজম্যানের উদ্দেশ্যে বল বাড়ান পল। এরপর বক্সে ক্রস করেন ফ্রেঞ্চ তারকা গ্রিজম্যান। সেখান থেকে দৌড়ে গিয়ে হেড দেন সাবেক বার্সা ডিফেন্ডার ল্যাংলেট৷ তবে সেটা গোল নয়, বরং ফাকায় দাঁড়িয়ে থাকা আলভারেজের উদ্দেশ্যে বাড়ান। আর সেখান থেকেই বল রিসিভ করে ঠান্ডা মাথায় ফিনিশ করেন আলভারেজ। দল পায় লিড।

পরবর্তীতে সেটাই হয় ম্যাচের ফলাফল নির্ধারণী গোল। আর কোন গোল না হলে ১-০ গোলে শেষ হয় ম্যাচ, এথলেটিকো মাদ্রিদ পায় কাঙ্ক্ষিত জয়। এই নিয়ে সব ধরণের আসর মিলিয়ে টানা ১৪ ম্যাচ জয় এথলেটিকো মাদ্রিদের। সর্বশেষ অক্টোবরে রিয়াল বেটিসের বিপক্ষে হেরেছিল তারা। এরপর বার্সেলোনা, পিএসজি সহ একাধিক বড় দলগুলোর সাথে ম্যাচ খেলেও জয় পেয়েছে এথলেটিকো মাদ্রিদ।

এই মৌসুমে এ নিয়ে ১৪ তম গোল এসিস্ট আলভারেজের। এর মাঝে লীগে করেছেন ৬ গোল ও ২ এসিস্ট। সব ধরণের আসর মিলিয়ে করেছেন এই আর্জেন্টাইন তারকা। গোল ছাড়াও সর্বশেষ ম্যাচে ৪ টি শট করেন আলভারেজ৷ এছাড়া ৩ বার ফাইনাল থার্ডে পাস ও সফলভাবে ডুয়েলস জয় করেন মোট ৩ বার।

সব মিলিয়ে এই মৌসুমে এথলেটিকো মাদ্রিদে আসার পর দারুণ ফর্মে আছেন আলভারেজ। গত মৌসুমের ফর্ম যেন এবারো টেনে নিয়ে আসছেন এই স্ট্রাইকার। এর আগে যেখানেই গিয়েছেন আলভারেজ, সঙ্গী করেছেন পরশ পাথর। যে কারণে তার সাথে বদলে গেছে দলের চিত্র। তাই আলভারেজকে ঘিরে এই মৌসুমে স্বপ্ন দেখছে এথলেটিকো মাদ্রিদ। একই সাথে আর্জেন্টিনাও স্বপ্ন দেখতে চাইবে আলভারেজকে ঘিরে। সব মিলিয়ে আগামী দিনে নিজেকে কতটুক মেলে ধরতে পারেন আলভারেজ, কোথায় নিয়ে যান নিজেকে নিজে এবার সেটাই দেখার বিষয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here