Homeক্রিকেটসৌম্য-তামিম,জাকের-সাকিবদের নিয়ে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ!

সৌম্য-তামিম,জাকের-সাকিবদের নিয়ে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ!

- Advertisement -spot_img

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলের একাদশতম আসর,আর এই আসরের মাঝেই বিসিবি প্রকাশ করেছে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড।
যদিও এখনো মাসখানেকের বেশি বাকি চ্যাম্পিয়নস ট্রফির তবে তার আগেই স্কোয়াড থেকে অনেলটাই বলে দেওয়া যায় সম্ভাব্য সেরা একাদশে কারা থাকছেন।

এই যেমন দলের ওপেনিংয়ে তিনজনের নাম আছে যদি লিটনের নাম যুক্ত করা নাহয় তাহলে স্পষ্ট ভাবেই বলে দেওয়া যাবে,সৌম্য সরকার আর তরুন তানজিদ তামিম থাকবেন ওপেনিংয়ে।ইতোমধ্যেই বেশ অভিজ্ঞ সৌম্য সরকার,খেলছেন বেশ কিছু আইসিসির ইভেন্টে,অন্যদিকে ওয়ানডেতে বিশ্বকাপের ওপেনার ছিলেন তানজিদ তামিম।সেক্ষেত্রে এই দুই ওপেনারের উপরই ভরসা করবে ম্যানেজমেন্ট।

ওয়ান ডাউনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর খেলা নিয়ে প্রশ্ন ওঠার কথা নয়,কেননা অন্য ফরম্যাটে যেমনই করুক না কেন,একদিনের ক্রিকেটে এখনো দলের সবচেয়ে ইনফর্ম ব্যাটার অধিনায়ক শান্তই।
বেশ কিছুদিন যাবৎই সাকিব দলে না থাকায় চার নম্বরে খেলছেন মিরাজ,বিপিএলেও খেলছেন আপ ওয়ার্ডারে।তাই এই পজিশনে ভাইস ক্যাপ্টেনের খেলারই সম্ভাবনা বেশি।
৫ নম্বরে তরুন থেকে কিছুটা অভিজ্ঞ বনে যাওয়া তাওহীদ হৃদয়,প্রায় শেষ দুই বছর যাবৎ দলের সাথে আছেন তিনি,তাই চ্যাম্পিয়নস ট্রফিতে তার কাছ থেকে ভালো কিছুই আশা করবে দল।

এদিকে দুই বিশেষ অভিজ্ঞ খেলোয়াড় থাকবেন মিডলে।প্রায় দেড় জুগের ক্যারিয়ারের সর্বশেষ আইসিসির ইভেন্ট খেলতে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম তা অনেকটাই নিশ্চিত। সেক্ষেত্রে ৬ নম্বরে মুশি আর ৭ নম্বরে খেলবেন রিয়াদ।৮ নম্বরে জাকের আলী অনিককে দেখা যাবে।তবে পরিস্থিতি ও পিচ বিবেচনায় জাকের আলীকে আগেও নামানো হতে পারে তার পাওয়ার হিটিং এভেলিটির জন্য।
সেক্ষেত্রে হৃদয় কিংবা মুশফিককে টিম কম্বিনেশনের জন্য একাদশের বাহিরেও থাকতে হতে পারে।কেননা পাকিস্তানের মাটিতে কমপক্ষে তিন পেসার নিয়ে খেলতে নামবে দল,সেখানে বড়জোর ৭ ব্যাটার নিয়েই খেলতে পারবে বাংলাদেশ। সাকিব না থাকায় এই কম্বিনেশন বেশ কঠিন,তাই যেকোনো এক ব্যাটারকে বসতে হবে বেঞ্চে।ফলে ৩ পেসারদের মধ্যে তাসকিন আহমেদ,নাহিদ রানা আর তানজিম সাকিবই হবে পাকিস্তানের মাটিতে সেরা অপশন।তবে ভারতের সাথে ম্যাচগুলো হবে ডুবাইতে সেখানে একাদশে থাকবেন মুস্তাফিজুর রহমান।আর স্পীনারদের মধ্যে রিশাদ হোসাইনই এগিয়ে থাকবেন একাদশে থাকার জন্য,যদিও যখন লেফট আর্ম প্রয়োজন হবে তখনই সুযোগ পাবেন নাসুম।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here