এক আসরে ক্যাপ্টেন হিসেবে ছক্কা মারার রেকর্ডে বাংলাদেশি সবাই কে ছাড়িয়ে গেছেন, খুলনার ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। এই তালিকায় সবার উপরে আছেন আন্দ্রে রাসেল! উনিশ, বিশ,আসরে হাকিয়েছিলেন ২১ টি ছক্কা। দ্বিতীয় তে অবস্থান করছেন বাংলাদেশের প্রতিভাবান ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। এবারের আসরে মিরাজ এখন পর্যন্ত হাঁকিয়েছেন ১৯ টি ছক্কা। প্লে অফে যায়গা করে নিয়েছেন মিরাজের খুলনা টাইগার্স। স্বাভাবিক ভাবে ই তার সামনে সুযোগ আছে আন্দ্রে রাসেল এর রেকর্ড কে নিজের করে নেয়ার। বাংলাদেশি ক্যাপ্টেনদের মধ্যে তামিম এবং মুশফিকুর রহিমের ক্যাপ্টেন হিসেবে আছে সমান ১৮ টি ছক্কা! এখানেই সবাই কে ছাড়িয়ে গেছেন মিরাজ। খুলনার হয়ে ওপেনিংএ ভালো অবদান রাখছেন তিনি। স্বপ্নের মতো শুরু এনে দিচ্ছেন প্রায় প্রতি ম্যাচ এ। চার ছক্কার ফুলঝুরি ছোটাচ্ছেন উইকেট এর চারপাশে। সাকিব আল হাসানের পরে
বাংলাদেশের বিচারে যাকে একজন প্রোপার অলরাউন্ডার হিসেবে কাউন্ট করা হতো তিনি আর কেও নন মেহেদী হাসান মিরাজ। প্রথম দিকে ব্যাটার হিসেবে অবদান রাখতে না পারলেও আস্তে আস্তে খোলস ছেড়ে বের হয়ে এসেছেন। বলে ব্যাটে সমান তালে অবদান রাখতে শুরু করেছেন তিনি। ব্যাটিং এ সুযোগ পেলে মিরাজ ও করতে পারেন বাজিমাত। বাংলাদেশ দলের হয়ে বিভিন্ন সময় খেলেছেন ম্যাচ জয়ী ইনিংস।
মিরাজ কে একটা বড় অংশ ভবিষ্যত ক্যাপ্টেন হিসেবেও চিন্তা করেন। তার মধ্যে আছে সেই গুনবলি।
আগামী দিনে মেহেদী হাসান মিরাজ সবাই কে ছাড়িয়ে যাবেন! এমন ই একজন সম্ভাবনাময় ক্রিকেটার তিনি। ছক্কা মারার রেকর্ড এ পেছনে ফেলে দিয়েছেন বিপিএল এ নেতৃত্ব দেওয়া বাংলাদেশি সবাই কে। এমন রেকর্ড হয়তো সম্ভাবনার বার্তা ই দেয়। এবারের আসরে ব্যাটিং অর্ডারে মিরাজ কে প্রোমোশন দিয়েছেন খুলনা টাইগার্স এর টিম ম্যানেজম্যান্ট। শুরুতে ই মারমুখী ভূমিকায় দেখা মিলেছে তার। দলের জন্য উরন্ত শুরু এতে দিতে নিজের সবটুকু উঝার করে দিয়েছে।
মিরাজ একজন প্রুভেন পারফর্মার। বিপিএল এ ও
অবদান রেখে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। এর ই ধারাবাহিকতায় এবারের আসরটা এখন পর্যন্ত রাঙিয়ে রাখতে সক্ষম হয়েছেন তিনি। সুযোগ আছে এক সিজন এ ক্যাপ্টেন হিসেবে ছক্কা মারায় সবাই কে ছাড়িয়ে যাওয়ার। শেষ পর্যন্ত ছক্কার রেকর্ড টা কে নিজের করে নিতে পারবেন তো মিরাজ!




