Homeক্রিকেটমিরপুরকে গাদ্দাফি স্টেডিয়ামবলে চালিয়ে দিচ্ছে পাকিস্তান!

মিরপুরকে গাদ্দাফি স্টেডিয়ামবলে চালিয়ে দিচ্ছে পাকিস্তান!

- Advertisement -spot_img

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে ব্যবহার করে ভারতীয়দের চোখে ধুলো দিচ্ছে পাকিস্তানি রা। মিরপুরকে নিজেদের মাঠ বলে চালিয়ে দিচ্ছে পাকিস্তানের ক্রিকেট দর্শকরা। মূলত বাংলাদেশের একটি ফ্যান পেজ থেকে একটা ভিডিও প্রকাশ করা হয় মিরপুর স্টেডিয়ামের, সেই ভিডিও সোসাল নিডিয়ায় বেশ ছড়িয়েও পরেছে। আর তাতে হুমড়ি খেয়ে কমেন্ট করছে পাকিস্তান ক্রিকেট দর্শক। কেউ কেউ শেরেবাংলা স্টেডিয়ামকে গাদ্দাফি স্টেডিয়াম বলে চালিয়ে দিচ্ছে। দাবি করছে এটা পাকিস্তানের ঐতিহ্যবাহী গাদ্দাফি স্টেডিয়াম। অথচ এটা বাংলাদেশের জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। এমনকি ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে বিপিএলের থিম সং।। এরপরেও এক দল এসে মিরপুর স্টেডিয়ামকে গাদ্দাফি স্টেডিয়াম বলে চালাচ্ছে।

মূলত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের স্টেডিয়ামের কাজের গতি নিয়ে সমালোচনা করছে ভারত। তাদের দাবি এখনও সংস্কার হয়নি পাকিস্তানের স্টেডিয়াম। কেউ কেউ বলছে এখনও কাজ বাকি প্রায় অর্ধেক। অথচ দরজায় কড়া নারছে চ্যাম্পিয়ন্স ট্রফি, এমন সময়ে মাঠের কাজ বাকি থাকলে খেলা মাঠে গড়াবে কি করে এমন সম্ভাবনার কথা বলছে ভারতীয়রা। কিন্তু আসল খবর হলো পাকিস্তানের মাঠ গুলো প্রস্তুত করা হয়েছে, ফাইনাল টাস্ক কিছুটা বাকি। সেসবও চলছে তড়িৎ গতিতে, আর এই বিষয় গুলোকে সামনে এনে অপপ্রচার চালাচ্ছে ভারত। যা মোটেও সঠিক নয়, ভারতের ভুলভাল ছবি দিয়ে অপ প্রচার চালানোর জবাবটা হয়তো পাকিস্তানিরা দিলেন বাংলাদেশের মাঠ দেখিয়ে। যদিও অনেক পাকিস্তানি ই আবার বলছিলেন এটি ঢাকার মাঠ। কিন্তু বেশিরভাগেরই মন্তব্য হলো গাদ্দাফি স্টেডিয়াম।

যদিও এটি গাদ্দাফি স্টেডিয়াম নয়, তবে বাংলাদেশের সেরা স্টেডিয়াম তো বটেই। সবচেয়ে বেশি দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। তবে মূল আলোচনায় এখন পাকিস্তানের চ্যাপিয়ন্স ট্রফি। ভারত দল পাকিস্তান সফর করবে না, এমনকি ক্যাপ্টেন্স মিটেও পাকিস্তান যাবেন না, যার কারনে ক্যাপ্টেন্স মিটও হবে না। সাধারণত প্রতিটা বড় টুর্নামেন্টের আগে অধিনায়কদের সঙ্গে আলাপ আলোচনা করা হয়, দল সম্পর্কে জানার আগ্রহ থাকে। কিন্তু এবার আর তা হচ্ছে না, অনেকে ধারনা করছে কারনটা স্রেফ ভারতের নাখোশ ও অনিচ্ছায়। ভারতের অধিনায়ক যদি চাইতেন তাহলে অধিনায়কদের মিটিং হতো বলে ধারনা করা হয়।

ক্যাপ্টেন্স ডে না থাকা, পাকিস্তানের নাম জার্সিতে না লেখা সহ পাকিস্তানে খেলতে না যাওয়া এমন সব নাটক ভারত নির্মান করেছে। ক্রিকেট খেলার নামে জাতিগত বিদ্বেষ ছড়ানো, মোটেও ভালো উদাহরণ সৃষ্টি করেনি ভারত। পরবর্তীতে এমন ঘটনা যে আরও ঘটবে না এমনটা নয়। দেখা যাক শেষ মুহুর্তে ভারত আর কি কি নাটক নিয়ে হাজির হয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here