Homeফুটবলরেফারির উপর উত্তেজিত হয়ে গেলেন ব্রাজিলের রাফিনহা,দিলেন গালি!

রেফারির উপর উত্তেজিত হয়ে গেলেন ব্রাজিলের রাফিনহা,দিলেন গালি!

- Advertisement -spot_img

রেলিগেশন জোনে থাকা আলভেস, এর বিপরীতে এই মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনা। এই সাধারণ ম্যাচটাই দিনশেষে হয়েছে অসাধারণ। পুরো ম্যাচে আলোচনার জন্য ছিল অনেক কিছু। আর সেখানে শেষ আলোচনার অংশ হলেন ব্রাজিলিয়ান বয় রাফিনহা।

আলাভেসের বিপক্ষের ম্যাচে হাইলাইট হতে পারত অনেক কিছুই। সাধারণত গোলের পর উজ্জাপন করেননা বার্সা কোচ হ্যান্সি ফ্লিক, তবে এই জার্মান কোচ এদিন রেলিগেশন জোনে থাকা আলাভেসের বিপক্ষে গোল করেছেন উজ্জাপন। লেওয়ান্ডোয়েস্কির একমাত্র গোল বদলে দেয় ম্যাচের চিত্র, ম্যাচটা জয় কোনভাবে সহজ হয়নি বার্সেলোনার। এছাড়া এই ম্যাচে একই সাথে ৫ ফুটবলারকে ড্রিবলিং করে অসাধারণ এক সলো রান নেন লামিন ইয়ামাল। যে রানে তাকে মনে করিয়ে দেয় লিওনেল মেসির কথা। এমন কিছুও ভক্তদের নজর কাড়ে। ম্যাচে ১১ ড্রিবলিং করে ইয়ামালও থাকেন দুর্দান্ত৷ তবে এতকিছুর পরও আলোচনায় ব্রাজিলের রাফিনহা।

অন্য দিনের মত গোল এসিস্ট পাননি রাফিনহা। ম্যাচ ইম্প্যাক্টেও অন্যদিনের মত ক্ষুরধার ছিলেন না অতটা৷ তবে আলাভেসের বিপক্ষে গোলের পর রাফিনহাকে ব্যাবহার করতে চাননি কোচ হ্যান্সি ফ্লিক৷ সামনের গুরুত্বপূর্ণ সুচির কথা বিবেচনা করে তাকে তুলে ফেলার নেন সিদ্ধান্ত। যে কারণ গোল হবার ৬ মিনিট পর অর্থ্যাৎ ম্যাচের ৬৭ মিনিটে বদলি হওয়ার ডাক আসে রাফিনহার। তার বদলে নামানো হয় স্পেনের ফরোয়ার্ড ফেরান তরেস৷ তবে তখনই ঘটে এমন দৃশ্যের।

মাঠ থেকে বের হওয়ার সময় রেফারির সাথে উত্তেজিত হয়ে যান রাফিনহা। ঠিক কোন এক কারণে রেফারির উপর ক্ষুদ্ধ হন তিনি। ফলে রেফারির সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করে আসতে থাকেন তিনি। সেখানেই রেফারির উদ্দেশ্যে কর্কশ গালি দেন রেফারি। ইংরেজীতে এফ ওয়ার্ড ব্যাবহার করেন রেফারির উদ্দেশ্যে। এমনকি তাকে কাপুরুষ হিসেবে বারবার অভিহিত করেন এই ব্রাজিলিয়ান। সেখানে রেফারিকে উদ্দেশ্য করে এই বার্সা তারকা বলেন “ তোমাকে দোহাই দিয়ে বলছি, তুমি একটা কাপুরুষ। তুমি আসলেই একটা কাপুরুষ। আমি কোন কিছুই পরোয়া করিনা”

এই উক্তি দিতে দিতেই বের হচ্ছিলেন রাফিনহা। যে কারণে বের হবার পরে আবার তাকে হজম করতে হয় কার্ড। পুরো ম্যাচে কার্ড না পেলেও বের হবার পর তাকে হলুদ কার্ড দেন রেফারি। যদিও এরপর পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। তবে ঠিক কোন কারণে রেফারির সাথে বাকবিতন্ডায় জড়িয়ে গেলেন তা জানা যায়নি এখনও। এমন দৃশ্য অবশ্য রাফিনহার জন্য নিয়মিত নয়, যে কারণে এ দৃশ্য জন্ম দিয়েছে নানা আলোচনায়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here