Homeফুটবলআর্জেন্টাইন শিবিরে এসিএলের আঘাত;দীর্ঘদিনের জন্য ছিটকে গেলেন লিসান্দ্রো মার্টিনেজ!

আর্জেন্টাইন শিবিরে এসিএলের আঘাত;দীর্ঘদিনের জন্য ছিটকে গেলেন লিসান্দ্রো মার্টিনেজ!

- Advertisement -spot_img

“ এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট “ ফুটবল দুনিয়ায় যা পরিচিত এসিএল নামক। পায়ের দুই গুরুত্বপূর্ণ অস্থি ফিমার ও টিবিয়ার সংযোগস্থলে থাকে এই লিগামেন্ট। আর সেটাই অনেক সময় ক্ষতিগ্রস্থ হয়, টান লেগে যায় ছিড়ে। যা একজনকে এনে দিয়ে ভয়ঙ্কর ইঞ্জুরি।

একজন ফুটবলারের সবচেয়ে বড় দুস্বপ্নের নাম বোধহয় এই এসিএল ইঞ্জুরি। আর সেই দুস্বপ্নের মুখোমুখি যেন লিসান্দ্রো মার্টিনেজ। এবার ইঞ্জুরিতে আক্রান্ত হলেন এই আর্জেন্টাইন সেন্টার ব্যাক। যে ইঞ্জুরির কারণে তাকে মাঠে থাকতে হবে নুন্যতম ৮ থেকে ১০ মাস।

মুলত লিসান্দ্রো ইঞ্জুরিতে পড়েন ম্যানচেস্টার ইউনাইটেড এর হয়ে আগের ম্যাচে। সেখানে প্রতিপক্ষের আক্রমনভাগের খেলোয়াড় ইসমালিয়া সারের সাথে সংঘর্ষ হয় তার। যাতে হাটুতে বেশ আঘাত পান লিসান্দ্রো। ফলে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। একদিকে হাটুর ইঞ্জুরি, আরেকদিকে স্ট্রেচারে করে মাঠ ছাড়া। সন্দেহ ডালপালা মেলে তাতেই। শুরুর দিকে অনেকে বলেছিলেন ২ মাসেই সেরে যাবেন মার্টিনেজ। তবে শেষ পর্যন্ত শঙ্কা হয় সত্যি, এবার লম্বা সময়ের জন্য মাঠের বাইরে মার্টিনেজ।

এর আগে ব্রাজিলের সেন্টার ব্যাক এডার মিলিতাও ২ বছরে ২ বার আক্রান্ত হয়েছে এসিএল ইঞ্জুরিতে। এখনও তিনি ইঞ্জুরিতে দলের বাইরে। আরেক ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল জেসুসের মৌসুম শেষ ইঞ্জুরিতে। এমনকি দেড় বছর অনেকটা মাঠের বাইরে নেইমার এই ইঞ্জুরির কারণে, যা বদলে দেয় তার ক্যারিয়ারের গতিপথ। এবার এই ইঞ্জুরি আঘাত হানল আর্জেন্টাইন শিবিরে।

আর তাতে বড় দুশ্চিন্তায় আর্জেন্টিনা। মার্চে বিশ্বকাপ বাছাইপর্ব তো বটেই, মার্টিনেজের বিশ্বকাপ খেলা নিয়েও আছে সংশয়। অপরদিকে ইঞ্জুরিতে আছেন আরেক সেন্টার ব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো। বোর্নমাউথের মার্কোস সেন্সেও আছেন অনেক দিনের ইঞ্জুরিতে। এমন অবস্থায় শক্তিশালী ব্রাজিল ও উড়ুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। মুল তিন ৩ সেন্টার ব্যাককে না পেলে বেশ বিপদেই পড়তে পারেন আর্জেন্টাইন কোচ স্কালোনি।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দুই ম্যাচে ফল নিজেদের পক্ষে না গেলে খুব বেশি বিপদ হবে আর্জেন্টিনার, সেটা নয়। তবে সাম্প্রতিক সময়টা ভালো কাটছেনা আর্জেন্টিনার। এমন সময় ব্রাজিল উড়ুগুয়ের বিপক্ষে ফল নিজেদের পক্ষে না গেলে অনেকটা মানসিকভাবে ভেঙে পড়তে পারে দল। ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়নরা হারাতে পারে আত্মবিশ্বাস। সে পরিস্থিতি এড়ানোর জন্য কেমন ডিফেন্স লাইন ব্যাবহার করেন স্কালোনি, এবার সেটাই দেখার বিষয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here