Homeফুটবলআর্জেন্টিনা-স্পেন মু*খোমুখি! ফাইনালে মেসির প্রতিপক্ষ ইয়ামাল!

আর্জেন্টিনা-স্পেন মু*খোমুখি! ফাইনালে মেসির প্রতিপক্ষ ইয়ামাল!

- Advertisement -spot_img

একজন বার্সার সর্বকালের সেরা লিওনেল মেসি, আরেকজন বার্সার এই মুহুর্তে সেরা তরুণ তারকা লামিন ইয়ামাল। অনেকে ইয়ামালকে মনে করেন মেসির উত্তরসুরী। এই দুইয়ের মুখোমুখি লড়াই দেখতে তাই আগ্রহী ছিল ফুটবল ভক্তরা।
তবে সেখানে ছিল ধোয়াশা। কেননা ২০২৪ সালে স্পেন ও আর্জেন্টিনা দুই দলই নিজ মহাদেশীয় শিরোপা জয় করে। সেখানে আগে কনফেডারেশন কাপ খেলা হলেও বর্তমানে হয় এক ম্যাচের টুর্নামেন্ট ফাইনালিসিমা। কিন্ত সেটার সুচি মিলাতেও খেতে হয়েছে বেশ হিমশিম।

সেখানে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ও দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নদের কোচও কথা বলেছেন রাখঢাক না রেখে। স্কালোনি জানিয়েছেন তার দলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ আছে, নভেম্বরে করা সংবাদ সম্মেলনে তাই তিনি নিশ্চিত ছিলেন না ফাইনালসিমা নিয়ে। একই সুর বেজেছিল স্পেন কোচ লুইস ফুয়েন্তের মুখে। মার্চে ফাইনালসিমার ছিল গুঞ্জন, এরপর নানা সময়ে গুঞ্জন থাকলে লুইস ফয়েন্তের দলের আছে ন্যাশনস লীগ সহ নানা টুর্নামেন্টের ম্যাচ। মাঝে ক্লাব বিশ্বকাপের বড় আসর এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে রেখেছে প্রশ্ন।

তবে সেখান এবার কিছুটা সংশয় দূর হলো। অন্তত আর্জেন্টিনার সাংবাদিক গাস্তন এডুল এমন সংবাদই জানিয়েছেন। নিজের টুইটার পোষ্টে ফাইনালসিমা নিয়ে তথ্য দেন গাস্তুন এডুল। সেখানে ফাইনালসিমার সম্ভাব্য সময় হিসেবে উল্লেখ করেন তিনি অক্টোবরে। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ শেষ হবে আর্জেন্টিনা দলের। সেখানে সরাসরি বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনাই প্রায় ১০০ ভাগ আর্জেন্টিনার। এছাড়া ন্যাশনস লীগের গ্রুপ পর্ব পার হবার পরে কিছু ম্যাচ থাকবে স্পেনের। তবে একবারের বিশ্বচ্যাম্পিয়নরা এর ফাকেই কাজে লাগাতে চায় সময়টাকে। সেখানে তাই অক্টোবরে ম্যাচ আয়োজন করতে চায় তারা।

আর সে ম্যাচ আয়োজনে স্পেন বেছে নিয়েছে নিজেদের ভেন্যুকে। স্পেনের অন্যতম শীর্ষ দল বার্সেলোনার হোম গ্রাউন্ডে হবে ম্যাচ। স্পটিফাই ন্য ক্যাম্পে দেখা যাবে ম্যাচটি। এই স্টেডিয়ামে ম্যাচ আয়োজন হলে দর্শকদের সারা মিলবে বেশি। কেননা স্পেনের তারকা ইয়ামাল, পেদ্রি, কুবার্সিরা বার্সেলোনার সন্তান। আর বার্সেলোনার শ্রেষ্ঠ সন্তান যে লিওনেল মেসি। তাই দর্শকদের আগ্রহের তুঙ্গে যে থাকবে ম্যাচটি, তাতে নেই সন্দেহ। সব মিলিয়ে এবার দেখা যাক, চুড়ান্তভাবে কবে মাঠে নামে এই দুই দল।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here