Homeক্রিকেটটুর্নামেন্ট শেষ হওয়ার আগেই চলে গেছেন ইয়াশা ; কারন জানালো চিটাগং কতৃপক্ষ...

টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই চলে গেছেন ইয়াশা ; কারন জানালো চিটাগং কতৃপক্ষ ।

- Advertisement -spot_img

টুর্নামেন্ট শেষের আগেই বাংলাদেশ ছেড়ে গেছেন ইয়াশা সাগর।

ভারতীয় বংশোদ্ভূত ইয়াশা অভিনয় আর মডেলিংয়ের পাশাপাশি একজন ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার হিসেবেও কাজ করে থাকেন। এবারই প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে অফিসিয়াল হোস্ট হিসেবে এসেছিলেন তিনি।

এবারের বিপিএলে চিটাগাং কিংসের বিদেশি হোস্ট ছিলেন ইয়াশা সাগর। আকর্ষণীয় লুক আর মায়াবী চাহনিতে অল্প দিনেই বিপিএলে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি।

ভক্তদেরও তাকে নিয়ে কম উন্মাদনা ছিল না। ইয়াশার নামে প্লেকার্ডে ছেয়ে গিয়েছিল মিরপুর, চট্টগ্রাম কিংবা সিলেটের মাঠ। তবে গেল কয়েক দিন ধরেই এই উপস্থাপিকাকে স্টেডিয়াম কিংবা সোশ্যাল মিডিয়া কোথাও দেখা যায়নি।

পরে জানা যায়, পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে কিছুটা ঝামেলা চলছিল। উকিল নোটিশও দিয়েছিল চট্টগ্রাম মালিকপক্ষ। এরপরই চলে যান তিনি। 

ইয়াশার চলে যাওয়ার বিষয়ে চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরীর বলেন, ‘আমার সাথে কমিটমেন্ট ছিল শেষ উইকে বাকি পেমেন্টগুলো দেব। এখানে পেমেন্টের কোনো বিষয় না।’

তাকে (ইয়েশা সাগর) কাজ দিই সে কাজ রিজেক্ট করে আমার স্পন্সরদের। ফটোশুট বা অন্য যা আছে তার ম্যানেজার ফোন করে অতিরিক্ত টাকা ডিমান্ড করে। আমি তো কন্টাক্ট সাইন করেছি। যখন না করতেছে তখন আমি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। পরে চলে গেছে। কন্টাক্টে লেখা শেষ সপ্তাহে টাকা দেওয়ার কথা। পরে তাহলে চলে গেল কেন?’

দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে চিটাগাং কিংস। আগামীকালকের (শুক্রবার) ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে চিটাগাং কিংস।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here