ম্যানচেস্টার ইউনাইটেড এর হয়ে এই মৌসুমে পেয়েছেন মাত্র এক গোল। ১৪ ম্যাচ খেলে এই মৌসুমে এক গোল, নেই কোন এসিস্ট। এবার রিয়াল বেটিসে এসে দ্বিতীয় ম্যাচেই পেয়েছেন গোল। এছাড়া টানা দুই ম্যাচে আদায় করেন ম্যান অফ দ্যা ম্যাচ।
এর আগের ম্যাচে ৭২ মিনিট খেলে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন এন্থনি। সেখানে একাধিক চাঞ্চ ক্রিয়েট, বিগ চাঞ্চ ক্রিয়েট, ট্যাকেলস, লং বল সবখানে দক্ষতা দেখিয়েছেন। তবে এবার এইগুলোর সাথে পেয়েছেন গোল। ম্যাচের ১০ মিনিটে এন্থনির বাম পায়ের শটে এগিয়ে যায় এন্থনি। আর সেখানে ম্যাচের শুরুতেই গোল পেয়ে এগিয়ে যায় সেল্টা ফিগো।
তবে এরপর অবশ্য ম্যাচে হয়েছে আরো ৪ গোল। সেখানে সেল্টা ভিগো জালে জড়ায় ৩ গোল। সেখানে এগিয়ে গিয়েও অবশ্য হার এড়াতে পারেনি রিয়াল বেটিস। তবে তাতেও নজর এড়ায়নি এন্থনির পারফর্মেঞ্চ , যে কারণে তাকে করা হয় ম্যাচ সেরা।
এই ম্যাচে গোল ছাড়াও ২২ টি সফল পাস দেন এন্থনি। মোট ২ টা শট দেন, দুইটা শটই দেন টার্গেটে। ফাইনাল থার্ডে পাস দেন মোট ৪ বার। একবার দেন সঠিক ক্রস। একবার জয় করেন এরিয়াল ডুয়েলস৷ মোট ৫ বার রিকভারি করেন। মোট ৩ বার জয় করেন গ্রাউন্ড ডুয়েলস। সব মিলিয়ে এদিন আক্রমণভাগে নিজেকে পরপুর্ণভাবে মেলে ধরেন এন্থনি।
আয়াক্সে এই এন্থনিকে দেখে অভ্যস্ত ছিল সমর্থকরা। কিন্ত এরপর ম্যানচেস্টার ইউনাইটেডে এসে নিজেকে হারিয়ে ফেলেন এন্থনি। ইউনাইটেডের বাজে সময়ে আরো যেন ছন্নছাড়া থাকেন এন্থনি। সেখানে টানা কয়েক মৌসুম বাজে ফর্ম অব্যাহত থাকে। এরপর সমার্থকদের ট্রল যুক্ত হয় এর সাথে। সব মিলিয়ে মানসিকভাবেও ভেঙে পড়েন এন্থনি। ফলে এবার নতুন পরিবেশে এসে নিজেকে মানিয়ে নিয়েছেন এন্থনি। আগামী দিনে তাই এই ব্রাজিলিয়ানকে নিয়ে নতুন করে আসার আলো দেখতে চাইছে ব্রাজিল সমর্থকরা।
রিয়াল বেটিসে এসে এর আগে ভিটর রক, লো সেলসোরা নিজেকে মেলে ধরেছেন। এবার যেন সেই পথেই হাটছেন এন্থনি। সব মিলিয়ে এন্থনি ফিরলে আগামী দিনে নানাদিক থেকে উপকৃত হবে দল। একদিকে এন্থনি আসায় অপশন বাড়বে ব্রাজিল দলের। অন্যদিকে এন্থনি ফিরলে অনুপ্রেরণা আসবে দলের জন্য। সব মিলিয়ে এই ব্রাজিলিয়ানকে নিয়ে আগামী দিনে বড় আশা করতে চাইবে ভক্তরা৷




