Homeক্রিকেটসফল ক্যাপ্টেন বিপিএলে তামিমের যত রেকর্ড!

সফল ক্যাপ্টেন বিপিএলে তামিমের যত রেকর্ড!

- Advertisement -spot_img

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের সবচেয়ে সফল ক্যাপ্টেন বোধহয় তামিম ইকবাল খান।
একাধারে একজন ক্যাপ্টেন, এর সাথে ম্যান অফ দ্যা ম্যাচ, একইসাথে ম্যান অফ দা টুর্নামেন্ট! একজন ক্যাপ্টেন হিসেবে এই সকল, অ্যাওয়ার্ড গিয়েছে খান সাহেবের ঝুলিতে। বিপিএল এর সেরা ক্যাপ্টেন যে তিনি ই। এমন পারফরম্যান্স ই তার সাক্ষী। একজন ক্যাপ্টেন চাইবে সব সময় সামনে থেকে নেতৃত্ব দিতে। এতে করে দলের বাকি খেলোয়াড়রা হবেন অনুপ্রাণিত। তামিম ইকবাল তেমনি একজন ক্যাপ্টেন মেটেরিয়ালস! দলকে একই সুতায় গেথে রাখতে যার জুড়ি মেলা ভার।
সাথে নিজের এমন ক্লিনিকাল পারফরমেন্স, আলাদাভাবে নজর কারে। তবে একজন ক্যাপ্টেন কেই যে সব সময় পারফর্ম করতে হবে ব্যাপারটা এমন নয়।এর সাথে দলকে গুছিয়ে রাখারও একটা ব্যাপার থাকে। বিপিএলে বাংলাদেশিদের কে ই বেশি সফল হতে দেখা যায়। তামিম, সাকিব মাশরাফিরা, নেতৃত্ব দিয়েছেন অনেক টিমকে।
বিপিএল ইতিহাস  চিন্তা করলে তাদের নাম আসবে সবার আগে। তারা সবাই যার যার জায়গা থেকে সেরা ক্রিকেটার। ক্যাপ্টেন হিসেবেও দারুন। তবে একটি জায়গায় এসে তাদের সবাইকে ছাড়িয়ে গেছেন মিস্টার খান সাহেব। একই আসরে ক্যাপ্টেন হিসেবে, প্লেয়ার অফ দা টুর্নামেন্ট, ম্যান অফ দা ফাইনাল, টপ স্কোরার, উইনিং ক্যাপ্টেন, এমন সব কৃতিত্ব গড়েছেন তামিম ইকবাল খান। এই একটা জায়গায় তাদের সবাইকে যেন ছাড়িয়ে গেছেন মিস্টার খান। গত দুই সিজনে, ফরচুন বরিশাল টিমটাকে নিজের করে নিয়েছেন তামিম। দল গোছানো থেকে শুরু করে মাঠের খেলা, সব জায়গায় রেখেছেন চ্যাম্পিয়ন টিমের ছাপ।একটা দলকে কিভাবে গুছিয়ে রাখতে হয় সেটা বোধহয় তামিমই ভালো জানেন। এবারের বিপিএলে জাতীয়তাদের অনেক খেলোয়াড়ই বেঞ্চে বসে কাটিয়েছেন, কিন্তু সেটা সবাই হাসিমুখী মেনে নিয়েছেন। দেশি-বিদেশীর কম্বিনেশনের, ফরচুন  বরিশাল টিমটাকে নিজের করে নিয়েছেন তিনি।
দেশীদের মধ্যে নাজমুল শান্ত তাইজুল, এদেরকে বেশিরভাগ সময় বেঞ্চে কাটাতে হয়েছে। বিদেশীদের মধ্যে ডেবিট মালানকে প্রথম দিকের কিছু ম্যাচ বেঞ্চে কাটাতে হয়েছে। একটা হেভিওয়েট টিম। টিম কম্বিনেশনের কারণে,এত বড় বড় প্লেয়ারদের কে বসে থাকতে হয়েছে। এর সব কিছুই সম্ভব হয়েছে, তামিমের, অসাধারণ নেতৃত্ব গুনে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here