Homeফুটবলচমক দিয়ে ভারতের বিপক্ষে স্কোয়াড ঘোষণা বাফুফের!

চমক দিয়ে ভারতের বিপক্ষে স্কোয়াড ঘোষণা বাফুফের!

- Advertisement -spot_img

এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য দল ঘোষণা করেছে বাফুফে,গুঞ্জন সত্য করে সেখানে নাম আছে ইংল্যান্ডে বড় হওয়া হামজা চৌধুরীর। পাশাপাশি চমক আছে আরো মোহামেডানের গোলকিপার সাকিব আল হাসান ও ইতালিতে বড় হওয়া ফাহমিদুল ইসলাম আছেন এই স্কোয়াডে।
আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ,
সেই ম্যাচকে সামনে রেখে ঘোষিত এই স্কোয়াডে,

গোলরক্ষক হিসেবে আছেন পরিক্ষিত মুখ মিতুল মারমা, এছাড়াও মোহামেডানের সুজন হোসাইন,বসুন্ধরা কিংসের আনিসুর রহমান জিকো মেহেদী হাসান শ্রাবণের সাথে আছেন মোহামেডানের সাকিব আল হাসান।

ডিফেন্সে খুব বেশি চমক রাখেননি ক্যাবরেরা তবে সুযোগ পেয়েছেন মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসাইন, ঈসা ফয়সালরা,এছাড়াও তাজ উদ্দিনের সাথে তিন অভিজ্ঞ তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিনরা আছেন স্কোয়াডে।এছাড়াও সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান, জাহিদ হাসানকে রাখা হয়েছে এই স্কোয়াডে।

প্রতিক্ষিত বেশ কিছু নাম আছেন মিডফিল্ডারের তালিকায় মোহাম্মদ হৃদয়, পাপন সিংদের সাথে সৈয়দ শাহ কাজিম, সোহেল রানা, চন্দন রয়, মাহবুবুর রহমান জনি, শেখ মোরছালিন, আছেন মিডে।বিদেশ থেকে দেশের ফুটবলে নাম লেখানো জামাল ভূঁইয়ার সাথে আছেন বাংলাদেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় নাম হওয়া হামজা চৌধুরী।
এদিকে দলটির ফরোয়ার্ডেও চমক রেখেছে বাফুফে,
ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, রাব্বি হোসেন, রফিকুল ইসলাম, ইমন শাহারিয়া, মোহাম্মদ ইব্রাহিমরা সুযোগ পাবেন তা ধারনা করাই হচ্ছিলো সাথে আরিফ হোসেন, আল আমিন, পলাশ আহমেদ নোভার সাথে সবচেয়ে চমক দেওয়া নাম ফাহমেদুল ইসলাম যিনি কিনা খেলেন ইতালিয়ান ক্লাবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here