Homeক্রিকেটচ্যাম্পিয়নস ট্রফির শুরুর দিনেই দায়িত্বে বাংলাদেশী আম্পায়ার সৈকত!

চ্যাম্পিয়নস ট্রফির শুরুর দিনেই দায়িত্বে বাংলাদেশী আম্পায়ার সৈকত!

- Advertisement -spot_img

শুধু খেলোয়াড় নয়,বর্তমানে বিশ্ব জুড়ে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশের এক আম্পায়ারও।এলিট প্যানালের আম্পায়ার সৈকত তাই এখন বারবার শিরোনাম হন তার দক্ষতায়,যাকে নিয়ে গর্ব করে বাংলাদেশের ক্রিকেট প্রেমিরা।
এবার তিনি আরো একবার গৌরবের উপলক্ষ করে দিলেন,কেননা এই আম্পায়ারের দায়িত্বেই মাঠে গড়াবে এবারের আইসিসির চ্যাম্পিয়ন ট্রফির উদ্ভাদনী ম্যাচ।আগামী ১৯ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে করাচিতে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। সেদিন অন-ফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে দেখা যাবে আইসিসির এলিট প্যানেলে থাকা একমাত্র বাংলাদেশি আম্পায়ার সৈকতকে।

আট বছর পর অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে মোট চারটি ম্যাচে অফিসিয়াল হিসেবে থাকবেন সৈকত। ২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি। এরপর ২৬ ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তান ও ইংল্যান্ডের ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে ফিরবেন তিনি। সবশেষে ১ মার্চ করাচিতে তিনি টিভি আম্পায়ার থাকবেন দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ম্যাচে।

গত বছরের মার্চে আইসিসির এলিট প্যানেলে আম্পায়ার হিসেবে নাম লেখান সৈকত। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বার্ষিক মূল্যায়ন ও নির্বাচন প্রক্রিয়ায় তাকে অন্তর্ভুক্ত করা হয়।

আট দলের এই টুর্নামেন্ট পরিচালনার জন্য ১২ জন অভিজ্ঞ আম্পায়ারকে বেছে নিয়েছে আইসিসি। ২০১৭ সালের সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দায়িত্ব পালন করা ছয়জন আম্পায়ার আছেন এবারও। তারা হলেন- রিচার্ড কেটেলব্রো, ক্রিস গ্যাফানি, কুমার ধর্মসেনা, রিচার্ড ইলিংওয়ার্থ, পল রেইফেল এবং রড টাকার।

বাকি ছয় আম্পায়ার হলেন, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক,এহসান রাজা, শরফুদ্দৌলা, অ্যালেক্স হোয়ার্ফ ও জোয়েল উইলসন। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে তাঁরা সবাই ম্যাচ পরিচালনা করেছেন। সে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন কেটেলবরো ও ইলিংওয়ার্থ। শরফুদ্দৌলা সেই বিশ্বকাপে ৫ ম্যাচ পরিচালনা করেন।

এদিকে ঘোষিত হয়েছে বাংলাদেশের ম্যাচের ম্যাচ অফিশিয়ালদের নামও!
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর দ্বিতীয় দিন ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে বাংলাদেশের। সেই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারিংয়ে থাকবেন আদ্রিয়ান হোল্ডস্টক ও পল রাইফেল। এ ছাড়া রিচার্ড এলিংওর্থ টিভি আম্পায়ার, মাইকেল গফ চতুর্থ আম্পায়ার ও ডেভিড বুন ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন। ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার থাকবেন এহসান রাজা ও কুমার ধর্মসেনা। এ ছাড়া ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মাইকেল গফ ও আদ্রিয়ান হোল্ডস্টক।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here