এবার শিরোপার লড়াইয়ে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। শেষ ম্যাচ দিয়ে নির্ধারণ হবে লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন দল। আর সেই লড়াইয়ে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা দল। নিজেদের সর্বশেষ ৩ ম্যাচ জিতে দুই দলই আছে দারুণ ছন্দে। ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার শিরোপার লড়াই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে
টুর্নামেন্টের শুরু হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ দিয়ে। ভেনিজুয়েলায় অনুষ্ঠিতব্য অনুর্দ্ধ ২০ আসরে আবারো মুখোমুখি হবে দুই দল । আর তার মাধ্যমেই নির্ধারণ হবে শিরোপা। গ্রুপপর্বের পর ফাইনাল রাইন্ডের শেষ ম্যাচটা তাই হয়ে গেলো অলিখিত ফাইনাল।
টুর্নামেন্টের শুরুর ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর হয়েছিল অসম লড়াই৷ সে ম্যাচে ৬ গোল হজম করে ব্রাজিল, প্রতিপক্ষের জালে দিতে পারেনি এক গোলও। সে ম্যাচে এক ইচভেরির ঝড়েই উড়ে যায় ব্রাজিল দল। তবে এরপর অবশ্য ঘুরে দাড়িয়েছে দল। টুর্নামেন্টের পরের ৬ ম্যাচে ৫ জয় সেলেসাওদের। এর মাঝে শেষ রাউন্ডের ৩ ম্যাচের ৩ টিতেই জয় পেয়েছে ব্রাজিল দল।
অপরদিকে টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত আর্জেন্টিনা দল। এবারের আসরের মোট ৭ ম্যাচে ৫ জয়ের পাশাপাশি ২ ড্র আলভিসেলস্তাদের। ইচভেরির সাথে সুবিয়ার্বি, কারিজ্জিওরা আছেন দুর্দান্ত ফর্মে। ব্রাজিলের মত তারাও জয় পেয়েছে ফাইনাল রাউন্ডের ৩ ম্যাচেই। এবার শিরোপা লড়াইয়ে মাঠে নামবে তারা।
এই ম্যাচে ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। কেননা একদিকে টুর্নামেন্টের শুরুর ম্যাচে ব্রাজিলকে হারিয়ে দেওয়ার স্মৃতি আছে তাদের। অপরদিকে তাদের খেলোয়াড়দের ফর্ম দুর্দান্ত। সেখানে এই আসরের সেরা দলই তারা। এই মুহুর্তে তাই আর্জেন্টিনাকে আপার হ্যান্ডে রাখাই যায়।
তবে ব্রাজিল ছেড়ে দিতে চাইবেনা। আর্জেন্টিনা বাদে আসরের সব বড় দলকে হারিয়েছে তারা। সেখানে ফেভারিটের তকমা পাওয়া কলম্বিয়া, উড়ুগুয়েকে হারিয়েছে তারা। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন দলকে টপকে গিয়েছে ব্রাজিল।৷ এমনকি ১০ জনের দল নিয়েও দুই ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিলের যুবারা। যদিও ডিফেন্স লাইন তাদের শঙ্কার কারণ হতে পারে, তবে সে শঙ্কা উড়িয়ে দিতে পারে তাদের দলগত পারফর্মেঞ্চ।




