Homeফুটবলরাফিনহার জন্য আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব সৌদি ক্লাব আল আহলির!

রাফিনহার জন্য আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব সৌদি ক্লাব আল আহলির!

- Advertisement -spot_img

এক না দুই নয়, রাফিনহার মুল্য আড়াই হাজার কোটি টাকা। এমন মুল্যেই রাফিনহাকে পেতে চায় সৌদি আরবের ক্লাব আল আহলি।

এছাড়া রাফিনহাকে বিশ্বের অন্যতম বেতনধারী খেলোয়াড় বানাতে চায় ক্লাবটি।

এই মৌসুমে সৌদি প্রো লীগে নিতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়ারকে। ব্রাজিলের এই উইঙ্গারকে একের পর এক লোভনীয় প্রস্তাব দেওয়া হচ্ছে। আর সেখানে যদি ভিনিসিয়াস জুনিয়ারকে না পাওয়া যায়, তবে সৌদি ক্লাব হাত বাড়াবে রাফিনহার দিকে। তার জন্যও থাকবে সমান পরিমাণ প্রস্তাব।

এমন সংবাদ জানায় গণমাধ্যম মুন্ডো দেপোর্তিভো। সেখানে তারা জানায় রাফিনহার জন্য প্রাথমিক প্রস্তাব দেওয়া হয়েছে। যেখানে তার মুল্য ধরা হয়েছে ২০০ মিলিয়ন ইউরো। যা বাংলাদেশের টাকায় প্রায় আড়াই হাজার কোটি টাকা। এই অফারটা নাকি প্রাথমিক, অর্থ্যাৎ চাইলে তারা এই প্রস্তাব বাড়াতেও পারে। এছাড়া ডিসেম্বর গোলের এক নিউজ থেকে বলা হয়, রাফিনহা নিজেদের ডেরায় নিয়ে অন্যতম দামী বেতনভুক্ত খেলোয়াড় বানাতে চায় আরেক সৌদি ক্লাব আল ইতিহাদ। এমন অবস্থায় তাই নানামুখী প্রস্তাব ঘুরছে রাফিনহার সামনে।

তবে মজার বিষয় হলো এক বছর আগে রাফিনহার জন্য প্রস্তাব এসেছিল সৌদি আরব থেকে। সেবার নানা সৌদি ক্লাব রাফিনহাকে নিতে প্রস্তাব দেন ৬০ মিলিয়ন ইউরো। বছরখানিক না ঘুরতেই সেটি বেড়ে যায় প্রায় সাড়ে ৩ গুণ। তখন বার্সেলোনা দলও রাফিনহাকে ছেড়ে দিয়ে নিজেদের ডেরায় নতুন উইঙ্গার আনতে চেয়েছিল। তবে নিজের জেদের কাছে থেকে যান রাফিনহা, এরপর বাকিটা তো ফুটবলবাসীর সামনেই প্রদর্শিত।

বর্তমানে বার্সার অন্যতম সেরা খেলোয়াড় রাফিনহা। এই উইঙ্গার ও ক্লাব, দুইজনই একে অন্যকে নিয়ে খুশি। আর দলের প্রতি রাফিনহার ডেডিকেশন থাকে উচ্চ পর্যায়ে৷ এমন অবস্থায় তাই রাফিনহার দল ছাড়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে এই বয়সে এসেও এমন প্রস্তাব প্রমাণ করে, নিজের লেভেলকে কোথায় উন্নত করেছেন এই ব্রাজিলিয়ান এটাকিং মিডফিল্ডার।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here