ইতিহাদের গ্যালারিতে বিশাল আকৃতির ব্যানার নিয়ে প্রবেশ করেন ম্যানসিটি সমর্থকরা। ব্যানারে লেখা ছিল জনপ্রিয় গানের শিরোনাম- স্টপ ক্রাইং ইয়োর হার্ট আউট (কান্না থামাও, তোমার হৃদয় ভেঙে ফেলো না)। সঙ্গে ছিল ব্যালন ডি’অর হাতে রদ্রির ছবিও। যে বার্তার গন্তব্য মূলত ভিনিসিয়ুসের দিকে ঠিক করে দিয়েছিলেন তারা।
ব্যালন ডি’অর নিয়েসেই বিতর্কিত বিষয় তুলে ভিনিসিয়ুসকে খোঁচা দেন ম্যানসিটির সমর্থকরা।
ইতিহাদের গ্যালারিতে বিশাল আকৃতির ব্যানার নিয়ে প্রবেশ করেন ম্যানসিটি সমর্থকরা। ব্যানারে লেখা ছিল জনপ্রিয় গানের শিরোনাম- স্টপ ক্রাইং ইয়োর হার্ট আউট (কান্না থামাও, তোমার হৃদয় ভেঙে ফেলো না)। সঙ্গে ছিল ব্যালন ডি’অর হাতে রদ্রির ছবিও। যে বার্তার গন্তব্য মূলত ভিনিসিয়ুসের দিকে ঠিক করে দিয়েছিলেন তারা।
এদিন চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোতে যাওয়ার পথে প্লে-অফের প্রথম লেগ খেলতে সিটির ঘরের মাঠে যায় রিয়াল। এরপর ম্যানসিটিকে ৩-২ গোলে হারায় কার্লো আনচেলত্তির দল। ম্যাচসেরা নির্বাচিত হয়ে ম্যানসিটির সমর্থকদের যথোচিত জবাব দেন ভিনিসিয়ুস।
ম্যাচের পর মোভিস্টারকে সাক্ষাৎকার দেন ভিনিসিয়ুস। ব্রাজিলিয়ান তারকার কাছে জানতে চাওয়া হয়, তিনি ব্যানারটা দেখেছেন কিনা। এতে হ্যাঁ-সূচক উত্তর দেন ভিনি।
ভিনিসিয়ুস বলেন, ‘প্রতিপক্ষের সমর্থকরা যখন এমন কিছু করে, তখন সেটি আমাকে আরও শক্তি দেয় দারুণ খেলার জন্য। আজ আমি সেটাই করেছি। সিটি আমাদের ইতিহাস জানে এবং আমরা এই প্রতিযোগিতায় কী করেছি, সেটাও তারা জানে।’
কোচ পেপ গার্দিওলা স্বীকার করেন, ‘ভিনিসিয়ুস একজন অসাধারণ খেলোয়াড়।’