Homeআইপিএলআইপিএলের এক প্লেয়ারের দাম দিয়ে কেনা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাকি থাকবে ৭...

আইপিএলের এক প্লেয়ারের দাম দিয়ে কেনা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি, বাকি থাকবে ৭ কোটি।

- Advertisement -spot_img

আইপিএলের এক প্লেয়ারের মূল্য দিয়ে কেনা যাবে গোটা চ্যাম্পিয়ন্স ট্রফি। শুনে অবাক হতে পারেন তবে ঘটনা এটাই সত্য। আইপিএলে এবার সর্বোচ্চ দামি খেলোয়াড় হয়েছে রিশভ পান্থ। ২৭ কোটি ভারতীয় রূপিতে তাকে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। রিশভের একার মূল্য দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির উইনার টিমের প্রাইজ মানি মিটিয়ে দেয়া যাবে। শুধু মিটিয়ে দিয়েই খ্যান্ত হবে না প্রায় ৬ কোটি ২০ লাখ ইন্ডিয়ান রূপি বাকি থাকবে।

ক্রিকেটের পরিবর্তনের হাওয়া কত দূর গিয়ে লেগেছে তার প্রমান দেখতে ছোট্ট এই প্রাইজ মানির দিকে খেয়াল রাখলেই হয়। যেখানে একজন ক্রিকেটারের মূল্যের গোটা একটা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের থেকেও বেশি। মাঝে মাঝো ক্রিকেট পাড়ায় একটা কথা ভেসে বেড়ায়, আইসিসর আয়োজিত কোনো ট্রফি জয়ের থেকে বিসিসিআই কর্তৃক আয়োজিত আইপিএলের শিরোপা জেতা কঠিন ও রোমাঞ্চকর। কথাটির প্রমান বোধহয় মিলেছো চ্যাম্পিয়ন্স ট্রফি বনাম আইপিএলের মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ারের দামের মাধ্যমে।

আইপিএলে একজন প্লেয়ার কিনতে হুমড়ি খেয়ে পরে ফ্রাঞ্চাইজি গুলো। কোটি কোটি টাকার বিড তো আছেই
যেন একজন ক্রিকেটারকে কিনতে পারলেই গোটা টুর্নামেন্ট জেতা হয়ে যাবে। যদিও আদতে তা হয় না তবুও ইনফর্ম একজন প্লেয়ারের দিকে আইপিএল দল মালিক গুলো বরাবরই ঝুঁকে থাকে। তবে এ দিক হিসেব করলে অনেক ক্ষেত্রে কম টাকা দিচ্ছে আইসিসি। ৮ দলের এক টুর্নামেন্টে কমপক্ষে ১২০ জন প্লেয়ার পারফর্ম করবে একটা শিরোপার জন্য আর সেই শিরোপার প্রাইজ মানি ই কিনা মাত্র ২০ কোটি রূপি।

ক্রিকেটের আধুনিকায়নে আইপিএল যে আইসিসিকে ছাড়িয়ে গেছে তা হলফ করে বলা যায়। এতটাই এগিয়ে গেছে যে মাঝেমধ্যে আইসিসির নির্ধারিত খেলার সূচিতেও পরিবর্তন আনতে হয়। এমন সব ঘটনাও ঘটে যে আইপিএলে প্লেয়াররা পারফর্ম করবে এজন্য ক্রিকেট বোর্ড কর্তৃক এফটিপির খেলা বাতিল করার সিদ্ধান্ত নেয়। এতে লাভ হয় ক্রিকেটারদের, লাভ হয় ক্রিকেট বোর্ডের। ক্রিকেটাররা যেমন স্কিল বাড়াতে পারে তেমনি আর্থিকভাবেও বেশ স্বচ্ছল হয়। বোর্ডের প্লেয়ার সাপ্লাই হয়। পাশাপাশি আর্থিকভাবে লাভবান তো হয়।

এক বাক্যে বলতে গেলে টাকার কাছে মুখ থুবড়ে পরছে ক্রিকেট বোর্ড থেকে শুরু করে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও। এভাবে চলতে থাকলে ফ্রাঞ্চাইজ ক্রিকেটের দৌড়াত্নের মুখে পরতে পারে আইসিসি কর্তৃক নির্ধারিত ম্যাচ, ইভেন্ট গুলো। অন্তত আইপিএলের কাছে জৌলুশ হারাতেই পারে আন্তর্জাতিক ক্রিকেট। দেখা যাক আইসিসি বনাম আইপিএল ম্যাচে জয়ী হয় কারা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here