রাইভাল ও হেটার্সরা তাকে ট্রল করেন, বলেন স্যাভিও গোল করতে পারেননা। কথাটা খুব বেশি অসত্য নয়। এই মৌসুমে প্রিমিয়ার লীগে করেছেন এক গোল। সব মিলিয়ে ২ গোল করেন পুরো মৌসুমে। যেখানে অনেক ডিফেন্ডাররা স্যাভিও এর থেকে বেশি গোল আদায় করেছেন, আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে এমন কথা এই যুক্তি দিয়ে বলতেই পারেন তারা।
কিন্ত যে দলে খেলে থাকেন হলান্ড, মারমুশরা, সে দলে কেন গোল করার দায়িত্ব নিতে হবে স্যাভিওকে? ম্যানচেস্টার সিটিতে উইঙে ওয়াইড পজিশনে থাকেন স্যাভিও, সেখান থেকে গোল পাননা সচারাচর। তবে কাজের কাজটা করে দেন সেখান থেকেই। এই মৌসুমে সিটি ফর্মে নেই,তবে আক্রমণভাগে তাদের সেরা খেলোয়াড় স্যাভিওকে বললে ভুল হবেনা। অন্তত পরিসংখ্যান সেটাই বলে।

প্রিমিয়ার লীগে এই মৌসুমে ৭ এসিস্ট, প্রিমিয়ার লীগে খেলা ব্রাজিলিয়ানদের মাঝে সর্বোচ্চ। সব মিলিয়ে প্রিমিয়ার লীগে আছে সাত নাম্বারে। এর বাইরে আক্রমণভাগে রাজত্ব তার। মৌসুমে বিগ চাঞ্চ তৈরি করেছেন ১১ বার। চাঞ্চ ক্রিয়েট করেছেন মোট ৩২ বার। এছাড়া সব ধরণের আসর মিলিয়ে ১২৬ বার জয় করেন ডুয়েলস। আক্রমণভাগের খেলোয়াড় হয়েও যে সং্খ্যাটা বেশ ঈর্ষনীয় বটে। দুইবার পেনাল্টি জয় করেছেন দলের জন্য। সফল ক্রস করেছেন ৩০ টি, কি পাস দিয়েছেন ৫১ টি। সব মিলিয়ে প্রিমিয়ার লীগে ব্রাজিলিয়ানদের মধ্যে অন্যতম সেরা এই স্যাভিও।
সর্বশেষ ম্যাচে এক এসিস্ট পেয়েছেন। ৩৩ মিনিটে গোল করিয়েছেন ওমর মারমুশ দিয়ে। এর বাইরে ম্যাচে সর্বোচ্চ ৩ বার ড্রিবলিং করেছেন। একটা বিগ চাঞ্চ ক্রিয়েট করেন ও ৩ বারের ৩ বারই দেন সফল লং বল। এর বাইরে ডুয়েলস জয় করেন মোট ৬ বার। সব মিলিয়ে দুর্দান্ত ছিল তার পারফর্মেঞ্চ।
নেইমার আসায় স্যাভিওকে নিয়ে আলোচনা কম। ব্রাজিল দলের স্কোয়াডে থাকবেনই, এমন নিশ্চয়তা দেওয়া যায়না। তবে ব্রাজিল দলে যতদিন খেলেছেন, আক্রমণে নিজের ইম্প্যাক্ট রেখেছেন। আগামী দিনে তাই ক্লাব ও জাতীয় দলে স্যাভিওকে আরো বেশি দেখতে চাইবে সমর্থকরা। স্যাভিও এর প্রতি সেই আশায়ই থাকবে ভক্তদের।




