ব্যাট হাতে দারুন ফর্মে নাজমুল শান্ত। সবশেষে ৫ ম্যাচে প্রায় ৩০০ রান। ব্যাট হাতে দারুন সময় কাটাচ্ছেন শান্ত তা বলতে দ্বিধা নেই। শুনে অবাক হতে পারেন ভারতের অধিনায়ক ও ওপেনিং ব্যাটার রোহিত শর্মার থেকেও বেশ ভালো ফর্মে আছেন শান্ত। সবশেষ ৫ ম্যাচে রোহিতের রান ২২১ অন্যদিকে শান্ত সবশেষ ৫ ম্যাচে কটেছেন ১৪ রান কম তিনশো রান। নাহ মোটেও ভারতের অধিনায়কের সঙ্গে শান্তর তুলনা করা হচ্ছে না। স্রেফ বোঝানোর স্বার্থে বলা শান্তর ব্যাট কতটা ছন্দে আছে।
ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু হবে বাংলাদেশের। ভারতের মতো প্রতিপক্ষের মোকাবিলা করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শুরুটা করবে বাংলাদেশ। পেন পেপারে এগিয়ে থাকা ভারতকে মোকাবিলা করতে বাংলাদেশ সব ধরনের প্রস্তুতি নিয়েই মাঠে নামবে। তবে নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে হবে ভারতের সঙ্গে। ভারত তাদের পূর্ন শক্তি নিয়ে মাঠে নামবে বাংলাদেশকে হারাতে। তুলনামূলক কম শক্তির দল বাংলাদেশের বিপক্ষে তারা প্রথম ম্যাচে এগিয়ে থাকতে চাইবে। তবে বাংলাদেশের যে সামর্থ্য আছে তা ভালো ভাবে ব্যবহার করতে চাইবে দলটির ক্যাপ্টেন। অধিনায়ক হয়ে দলকে লিড দেয়ার পাশাপাশি ব্যাটার শান্তকে ব্যাটিং লাইনআপেও লিড দিতে হবে।
বিপিএলে ভালো করতে না পারলেও আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে সংস্করণে বেশ ভালো ফর্মে আছেন শান্ত। গত ২ সিরিজে শান্তর ব্যাট বেশ ভালো রানের দেখা পেয়েছে। শান্ত গত ২ সিরিজে এক শতক এক অর্ধশতকের দেখা পেয়েছেন। ১২২ রানের নটআউট ইনিংস আছে শ্রী লংকার বিপক্ষে। ৭৬ রানের এক ইনিংস আছে আফগানিস্তানের বিপক্ষে। ২টি ৪০ রানের ইনিংসও আছে শান্তর। মাঝে খারাপ সময় পার করলেও ওয়ানডে ক্রিকেটে বেশ ভালো সময় পার করছেন এখন। শান্তর ধারাবাহিকতা নিয়ে কথা বলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার এভিডি ভিলিয়ার্স। শান্ত বেশ ফর্মে আছেন বলে মন্তব্য করেন এভিডি।
তবে দ্বিপাক্ষিক সিরিজ আর চ্যাম্পিয়ন্স ট্রফি দুটি ভিন্ন গল্প। সিরিজের থেকে এমন মেজর ইভেন্টে বেশি চাপ থাকে। তার উপর অধিনায়কত্বের ভার তো আছেই। সব কিছু মিলিয়ে বেশ কঠিন মুহুর্ত তৈরী করতে পারে শান্তর জন্য। এসব বিষয় মাথায় রেখে পারফর্ম করতে হবে শান্ত। টপ অর্ডারে ব্যাটিং করা সহজ হবে না। ভারতের বিপক্ষে তো আরও কঠিন হওয়ার কথা। তবে ভারত কিছুটা খর্ব শক্তির দল হয়ে নামবে। সেই সুযোগ নিতে চাইবে বাংলাদেশ। শান্তর জন্য সহজ হবে পরিকল্পনা করার ক্ষেত্রে। দেখা যাক এই ফর্ম ধরে রাখতে পারেন কি না নাজমুল শান্ত।




