চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ এর জমকালো উদ্ভদনী শেষে মাঠে গড়ায় পাকিস্তান নিউজিল্যান্ডের লড়াই! যেখানে ৩২১ রানের বড় টার্গেট দেয় নিউজিল্যান্ড। তবে সেই অর্থে ভাল শুরু পায়নি পাকিস্তানের, শুরুতে ১৯ বলে মাত্র ৬ রান করে আউট হন সাউদ শাকিল! এদিকে বাবর আজমও খেলতে থাকেন একের পর এক ডট প্রথম ১৩ ওভারের ৬০ বলই ছিলো ডট বল! তবে ব্যাট হাতে ঝড় তুলেছে সালমান আগা,২৮ বলে ৪২ করেছেন তিনি, আর ৬৪ রাব করেছেন বাবর,তবে ৯০ বলের ঐ ইনিংস দলের জন্য মোটেও উপযোগী ছিলোনা।৪৯ বলে ৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন খুশদিল শাহ।তবে তাতে অবশ্য জয়ের দেখা পায়নি পাকিস্তান!
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল নিউজিল্যান্ডের দুই ওপেনার ডেভন কনওয়ে ও উইল ইয়ং। কিন্তু ইনিংস বড় করতে পারেননি কনওয়ে। ১৭ বলে ১০ রান করে বোল্ড হন এই তারকা ক্রিকেটার।
তিনে ব্যাট করতে নেমে আলো ছড়াতে পারেননি কেন উইলিয়ামসনও। ২ বলে ১ রান করে ফেরেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন ইয়ং। ২৪ বলে ১০ রান করে তাকে সঙ্গ দেন ড্যারিল মিচেল।
দুর্দান্ত ব্যাটিংয়ে ৫৬ বলে ফিফটি তুলে নেন ইয়ং। মিচেল আউট হলে লাথামকে সঙ্গে নিয়ে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান ইয়ং। ১০৭ বলে ফিফটি তুলে নেন এই ডান হাতি ব্যাটার। অপর প্রান্ত থেকে ৬১ বলে ফিফটি তুলে নেন লাথাম।
৩৮তম ওভারে নাসিম শাহকে বোলিংয়ে আনেন অধিনায়ক রিজওয়ান। ওভারের দ্বিতীয় বলে ইয়ংকে ক্যাচ আউটের ফাঁদে ফেলেন নাসিম। এরপর লাথামকে সঙ্গ দেন গ্লেন ফিলিপস। দুজনের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে এগিয়ে যেতে থাকে নিউজিল্যান্ড।
নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৯৫ বলে ফিফটি তুলে নেন লাথাম। অপর প্রান্ত থেকে ব্যাট চালাতে থাকেন ফিলিপসও। ৩৪ বলে ফিফটি তুলে নেন এই ডান হাতি ব্যাটার। ৩৯ বলে ৬১ রান করে শেষ দিকে ফিলিপস আউট হলে লাথামের ১০৪ বলের অপরাজিত ১১৮ রানে ভর করে ৩২০ রানে বড় পুঁজি পায় নিউজিল্যান্ড।যা তাদের প্রথম জয়ের জন্য ছিলো যথেষ্ট।




