চ্যাম্পিয়নস ট্রফি শুরু হয়েছে কাল আজ বিকেল তিনটায় ভারতের মুখোমুখি বাংলাদেশ, যে ম্যাচ দিয়ে নিজেদের চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা শুরু করবে গতবারের সেমিফাইনালিস্ট বাংলাদেশ। অতীতে বাংলাদেশ ও ভারত ৪১ বার মুখোমুখি হয়ে ৮ বার মাত্র বাংলাদেশ জিতেছে,তবে এর বেশিরভাগই শেষ দশকে।তাই বাংলাদেশ এখন আশা নিয়ে নামতেই পারে।
তাছাড়া এই ম্যাচে পেস বোলিং শক্তিমত্তায় বুমরাহহীন ভারতের চেয়ে এগিয়েই আছে ফিজ তাসকিনরা।এবংকি স্পীনেও এমন মাঠে বেশি কার্যকরী বাংলাদেশের ব্যাটার বোলাররা।সব মিলে তাই কাল ফিফটি ফিফটি চান্স আছে টাইগারদেরও।যদিও বিশ্ব সেরা দল ভারতকে ফ্যাভারিট মানতেই হবে।বাংলাদেশের একাদশে
সৌম্য সরকার আর তরুন তানজিদ তামিম থাকবেন ওপেনিংয়ে।
ওয়ান ডাউনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর খেলা নিয়ে প্রশ্ন ওঠার কথা নয়।
বেশ কিছুদিন যাবৎই সাকিব দলে না থাকায় চার নম্বরে খেলছেন মিরাজ,বিপিএলেও খেলছেন টপ ওয়ার্ডারে।তাই এই পজিশনে ভাইস ক্যাপ্টেনের খেলারই সম্ভাবনা বেশি।
এদিকে দুই বিশেষ অভিজ্ঞ খেলোয়াড় থাকবেন মিডলে।সেক্ষেত্রে ৫ নম্বরে মুশি আর ৬ নম্বরে খেলবেন রিয়াদ।৭ নম্বরে জাকের আলী অনিককে দেখা যাবে।তবে পরিস্থিতি ও পিচ বিবেচনায় জাকের আলীকে উপরেও খেলানো হতে পারে ফিনিশিংয়ের জন্য! তালিকার ৮ নম্বর ব্যাটার হিসেবে খেলবেন রিশাদ হোসাইন।
দলের পেসাররা সবাই আছে ফর্মে,তবে ৩ পেসারদের মধ্যে তাসকিন আহমেদ,নাহিদ রানা আর তানজিম সাকিবই হবে পাকিস্তানের মাটিতে সেরা অপশন।তবে আগামীকাল ভারতের সাথে ম্যাচগুলো হবে ডুবাইতে সেখানে একাদশে থাকবেন মুস্তাফিজুর রহমান।সেক্ষেত্রে বাদ পরবেব নাহিদ অথবা তানজিম।
অন্যদিকে ভারত দলের ওপেনিংএ থাকবেন রোহিত শর্মা। ওপেনিং পজিশনে রোহিতের সতীর্থ হিসেবে থাকতে পারেন শুবমান গিল।
নাম্বার তিনে আসবেন ভিরাট কোহলি। নাম্বার চারে দেখা যাবে শ্রেয়াস আইয়ারকে। তার পরে নাম্বার পাচে আসবেন লোকেশ রাহুল। পান্ট নেই তাই ছয় নম্বরে এক্সার প্যাটেলকেই দেখা যাবে বাংলাদেশের বিপক্ষে।
এরপর আসবেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।
নাম্বার আটে দেখা যাবে রবীন্দ্র জাদেজাকে। জাদেজার পর তিন পেসার নিয়ে মাঠে নামবে ভারতীয় দল।
সেক্ষেত্রে বুমরাহ আগেই ছিটকে গিয়েছেন তাই এই আক্রমণকে নেতৃত্ব দিবেন দলে ফেরা মোহাম্মদ শামি। তার সাথে তরুন ইনফর্ম পেসার আর্শদ্বিপ সিং থাকবেন একাদশে,তবে পান্ডিয়া থাকায় ভরুন চক্রবর্তী অথবা কুলদ্বিপকে নিয়েই একাদশ সাজাতে পারে ভারত।




