Homeক্রিকেটকোটি ভক্তের হৃদয় জিতলেন হৃদয়;রাজস্থান রয়্যালস জানালো সম্মান।

কোটি ভক্তের হৃদয় জিতলেন হৃদয়;রাজস্থান রয়্যালস জানালো সম্মান।

- Advertisement -spot_img

আজকের ভারত বাংলাদেশ ম্যাচে, তাওহীদ হৃদয়ের  লড়াকু ইনিংস এ সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পারে বাংলাদেশ। শুরুতেই ভারতীয় বোলাররা চেপে ধরে বাংলাদেশকে। এমন পরিস্থিতির সামনে হৃদয়ের লড়াকু ইনিংস প্রশংসার দাবি রাখে। করে নেন ক্যারিয়ারের প্রথম ওডিআই সেঞ্চুরি। এমন ইনিংস চোখ এড়ায়নি আইপিএল এর দল রাজস্থান রয়্যালস এর। তাদের সোশ্যাল প্ল্যাটফর্মে হৃদয়কে সম্মান জানিয়ে করেন একটি পোস্ট। যা রীতিমতো বাঙ্গালীদের ভালো লাগার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন একটি দলের কাছ থেকে এমন পোস্ট পেলে কার না ভালো লাগে?

 বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্ট আইপিএল। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন বললে ভুল হবে না। এমন টুর্নামেন্টের কোন দল থেকে এমন মন্তব্য পেলে, নিশ্চিত করে বলাই যায় ওই খেলোয়াড়ের মধ্যে কিছু একটা আছে। হৃদয়ের এবিলিটি নিয়ে নেই কোন সন্দেহ! সাম্প্রতিক সময়ে একটু খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। খেলতে পারছিলেন না বড় কোন ইনিংস। আজকে সেটারও অবসান হলো । বিগ মঞ্চে করলেন শতক। হৃদয় আজকে যা করে  দেখিয়েছেন! এক কথায় অবিশ্বাস্য দারুন, যে বিশেষণ দিয়েই বিশেষায়িত করি না কেন, সেটাই যেন কম হবে।


বাংলাদেশের ছন্নছাড়া টপ অর্ডার!একে একে নেই  প্রথম সারির কয়েকজন ব্যাটসম্যান, যেখানে শঙ্কা  হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশে ১০০ পার করতে পারবে কিনা! এমন পরিস্থিতিতে জাকের আলী অনিক কে  নিয়ে দারুন এক পার্টনারশিপ উপহার দেন তাওহীদ হৃদয়। এর মধ্যে দিয়ে বাংলাদেশ একটি সম্মানজনক পুঁজি করতে সক্ষম হয়। তাওহীদের এমনই ইনিংস   নিজের কাছে যেমন স্পেশাল তেমনি ভক্ত সমর্থকরা ও মনে রাখবেন অনেকদিন। হৃদয় স্কোয়াডে থাকবেন কিনা তা নিয়েই ছিল সন্দেহ। কিন্তু টিম ম্যানেজমেন্ট হৃদয়ের উপরে আস্থা রেখেছিল, হৃদয়ও দিলেন তার প্রতিদান।যে অবস্থার মধ্য দিয়ে গেছে বাংলাদেশ দল ওই জায়গা থেকে যতটুকো ঘুরে দাঁড়াতে পারছে তার সবটুকু ক্রেডিট হৃদয় এবং জাকের এর। শেষের দিকে যে ভাবে কনকাশন হচ্ছিল, তাতে করে মাঠে খেলা চালিয়ে যাওয়া ছিল টাফ! কিন্তু হৃদয় তা নিয়েই খেলা চালিয়ে গেলেন। শুধুমাত্র টিম ফার্স্ট বিবেচনায়। প্রথম ম্যাচে শতক হাঁকানো হৃদয়কে কি আগামী ম্যাচেও দেখা যাবে?নাকি ইনজুরি তাকে ছিটকে দেবে? তা বলা মুশকিল।


তবে সবকিছু ছাপিয়ে আজকের শতকটি হৃদয়ের জন্য স্পেশাল। যেভাবে আইপিএলের দল রাজস্থান রয়েলস তাকে সম্মান জানিয়ে পোস্ট করেছেন,তাতে করে স্পেশাল না হওয়ার নেই কোন কারণ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here