পিএসজিতে কাটিয়েছেন দুই মৌসুম। এছাড়া নিজ দেশ আর্জেন্টিনার হয়ে খেলেছেন ১০০ এর অধিক ম্যাচ। বর্তমানে খেলছেন আমেরিকান ক্লাব ইন্টার মায়ামিতে। তবে লিওনেল মেসি ক্যারিয়ারের বেশিরভাগ সময় কাটিয়েছেন স্পেনের ক্লাব বার্সেলোনা। নু ক্যাম্পে বেড়ে উঠা মেসির, সেখান থেকে বিশ্বের সেরাদের কাতারে মেসি গিয়েছেন এই ক্লাবে থেকেই। যে কারণে মেসির সাবেক সতীর্থদের কথায়ও প্রাধান্য পেয়েছে বার্সেলোনা। নিজের প্রিয় সতীর্থদের প্রায় সবাইকে মেসি বেছে নিয়েছেন বার্সেলোনা থেকে। ১৭ বছরের বার্সেলোনার ক্যারিয়ারে অনেকেই আছেন মেসির প্রিয় হয়ে।
এর মাঝে যেমন আছেন তার সাথে শুরুর দিকে বার্সেলোনা দলে খেলা রোনালদিনহো, ইতোর মত খেলোয়াড়। আবার একই সাথে আছেন দীর্ঘদিন খেলা জাভি, ইনিয়েস্তারা। এদের সাথে নিজের প্রিয় দুই বন্ধু নেইমার ও সুয়ারেজকে রাখতেও ভুলে যাননি এলএমটেন।
সাম্প্রতিক সময়ে এলএমটেন নিজের সেরা সতীর্থদের কথা জানিয়েছেন এক সাক্ষাৎকারে। সেখানে আটবারের ব্যালন ডি অর জয়ী মেসি সাংবাদিকদের মুখোমুখি হন একটি চাইনিজ আউটলেট উদ্ভোধন করতে গিয়ে। টাইটান স্পোর্টস নামক সেই আউটলেট উদ্ভোধন করতে গিয়ে সাংবাদিকদের এমন কিছু জানান মেসি।
সেখানে মেসি জানান নিজের প্রিয় সতীর্থদের কথা। সেখানে মেসি বলেন “ আমি আসলে নিজেকে সৌভাগ্যবান মনে করছি বার্সেলোনায় দীর্ঘ সময় খেলতে পেরে, যেখানে আমার সাথে ছিল অনেক সেরা খেলোয়াড়। যেমন রোনালদিনহো, ডেকো, স্যামুয়েল ইতো, জাভি, ইনিয়েস্তা, সুয়ারেজ, বুস্কেটস। আমি আসলে তাদের মত সেরা খেলোয়াড়দের সাথে খেলে নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং তাদের সাথে খেলা উপভোগ করেছি”
এক পর্যায়ে লিওনেল মেসির মনে হলো এত তারকার ভীরে নিজের প্রিয় বন্ধু নেইমারের নাম নিতেই ভুলে গেছেন তিনি। সাংবাদিকদের সেটাও আলাদাভাবে উল্লেখ করেন মেসি। সেখানে এলএমটেন বলেন “ সবার কথা বলতে গিয়ে, আমি নেইমির কথা প্রায়ই ভুলে গেছি। কেননা সেখানে অনেক মানুষ ছিল। এখানে অনেক খেলোয়াড় আছে যাদের নাম উল্লেখ করা দরকার। তার মধ্যে কিছু সেরা স্ট্রাইকারও ছিল যেমন নেইমার, জ্বালাতান ইব্রাহোমিভিচ, স্যামুয়েল ইতো, ডেভিড ভিয়া সহ আরো অনেকে”
এদের সাথে খেলা উপভোগ করতেন বলে জানান মেসি। একই সাথে এদের সাথে খেলা স্বাচ্ছন্দ্যের ও উপভোগ্য বলেও জানান এই আর্জেন্টাইন তারকা। সেখানে লিওনেল মেসি বলেন “ আমি সবার সাথে খেলতে পেরে স্বাচ্ছন্দ্য বোধ করছি। আমি তাদের সাথে খেলা উপভোগ করেছি এবং সৌভাগ্যবান মনে করছি। তাদের সাথে খেলাটা বেশ সহজ”
বার্সেলোনা লিওনেল মেসির কাছে এখন শুধুই অতীত। তবে বার্সেলোনার স্মৃতি যে এখনও তরতাজা এই আর্জেন্টাইন এর কাছে, সেটাই যেন মনে করালেন এই তারকা।




